নারায়ণগঞ্জের সানারপাড়ে এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (এআইবিটি) ইনস্টিটিউটে বিবিএ প্রোগ্রামের উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এআইবিটি ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং এআইবিটির পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আলী আককাস নাদিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লেখক-গবেষক জাহিদ রহমান এবং ইউনিভার্সিটি স্কিল অ্যাসাইনমেন্ট অ্যান্ড টেকনোলজির রেজিস্ট্রার মোশাররফ হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি ও সমসাময়িক বিশ্বের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন এআইবিটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজাদুর রহমান।
অনুষ্ঠানে এআইবিটির শিক্ষক, কর্মকর্তা ও বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









