চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা মন্ত্রণালয় লোগো, বাংলাদেশের মানচিত্র সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে, ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে পর্যায়ক্রমে মুঠোফোনে ক্ষুদেবার্তা দিয়ে  মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজ পত্রাদির মূলকপিসহ একসেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএস এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় কাগজপত্রাদি :
(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র (Certificates) ও নম্বরপত্র (Transcripts/Marks Sheets)

(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ।

(গ) লিখিত পরীক্ষার প্রবেশ পত্র।

বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএ-র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ২৭ অক্টোবর ২০২৪ তারিখ হতে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ তারিখ অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Tags: শিক্ষক নিবন্ধনশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

৩ দফা দাবিতে মহাখালীতে তিতুমীর কলেজের অবস্থান কর্মসূচি

Next Post

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা

Next Post
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা

তিনজন পুরুষের ছবি, তারা স্টাইলিশ পোশাক পরা, একটি সংগীত ইভেন্টের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্রি শুরুর ৫ দিনেই সব টিকেট শেষ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT