চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্রি শুরুর ৫ দিনেই সব টিকেট শেষ!

২৯ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আতিফ-তাহসানদের নিয়ে বসছে ‘ম্যাজিকাল নাইট ২.০’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in বিনোদন
A A
তিনজন পুরুষের ছবি, তারা স্টাইলিশ পোশাক পরা, একটি সংগীত ইভেন্টের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। ক’দিন আগে নিজেই বাংলাদেশি শ্রোতাদর্শকদের উদ্দেশে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন আতিফ।

একটি ফটোকার্ট শেয়ার করে আতিফ তার ফেসবুক পাতায় লিখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’ সঙ্গে সঙ্গেই কনসার্টটি নিয়ে আগ্রহী হয়ে উঠেন ঢাকাই শ্রোতাদর্শক!

আতিফ আসলামকে নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর কনসার্টটির নাম দেয়া হয় ‘ম্যাজিকাল নাইট ২.০’। ঘোষণার পর পরই আগ্রহী শ্রোতারা অপেক্ষায় ছিলেন, কনসার্টের টিকেট নিয়ে! বার বার আয়োজকদের শুনতে হচ্ছিলো, কবে পাওয়া যাবে টিকেট!

অবশেষে গেল শুক্রবার (১৮ অক্টোবর) অনলাইন টিকেট প্লাটফর্ম টিকেটটোমোরো.কম-এ বিক্রি শুরু হয় ‘ম্যাজিকাল নাইট ২.০’ এর টিকেট। তিনটি স্তরে টিকেটের দাম নির্ধারণ করেন আয়োজকরা। সাধারণ স্তরে টিকেটের দাম রাখা হয় আড়াই হাজার টাকা, এছাড়া ফ্রন্ট জোন এবং ম্যাজিকেল জোনে যথাক্রমে টিকেটের মূল্য ধরা হয় সাড়ে ৪ হাজার এবং ১০ হাজার টাকা।

আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশনস’ এর নাবিল আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, “আপনারা জানেন, কনসার্টটি ঘোষণার পর থেকেই দর্শকরা বেশ আগ্রহী হয়ে উঠেন। শুক্রবার (১৮ অক্টোবর) থেকে অনলাইনে আমরা টিকেট বিক্রি শুরু করি, মাত্র পাঁচ দিনেই সব টিকেট বিক্রি সম্পন্ন হয় আমাদের।”

শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকে ‘ম্যাজিকাল নাইট ২.০’-এর মধ্যে একইমঞ্চে গাইতে দেখা যাবে তুমুল জনপ্রিয় শিল্পী তাহসান খানকেও। এছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, ডিজে জাদু ও ব্যান্ড কাকতাল।

সম্প্রতি বেশকিছু কনসার্টের ভেন্যু ও নিরাপত্তা ইস্যু নিয়ে কথা উঠেছে। এমনকি একাধিক কনসার্ট স্থগিত হওয়ার কথাও শোনা গেছে। ‘ম্যাজিকাল নাইট ২.০’-এর ভেন্যু নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য ভেন্যু বরাদ্দ পায়নি বলেও কথা উঠে। তবে এমন তথ্য সত্য নয় বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’।

নাবিল জানান, ভেন্যু নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমরা এরইমধ্যে আর্মি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছি। আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আমাদের আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে। আজ অনুমতিপত্রও হাতে পেয়েছি।

আগামী ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে।

Tags: আতিফআতিফ আসলামতাহসানলিড বিনোদনসিনেমা
Previous Post

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের মোটর শ্রমিক রানা

Next Post

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ জানাতে বাংলাদেশে আসছেন ১০ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Next Post
ঢাকা মিনি কলেজ ফেয়ার ২০২৪, শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ জানাতে বাংলাদেশে আসছেন ১০ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিখোঁজ সাহিলের আইডি কার্ড ও ছবি, পরিবারের সন্ধানে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ স্কুল ছাত্র সাহিলের সন্ধান চায় পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT