চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারের মনোনয়নেও ‘ওপেনহেইমার’ এগিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অস্কার ২০২৩ মনোনীত সিনেমার অস্কার ট্রফি ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৬তম অস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চলচ্চিত্র বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা হয়। মনোয়নন ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।

সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‌‘ওপেনহেইমার’। সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে। ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এরপর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছে।

সেরা চলচ্চিত্র: ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘ওপেনহেইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

সেরা অভিনেতা: ব্র্যাডলি ক্রুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্তিন), পল জিম্যাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহেইমার) ও জাফ্রি রাইট (আমেরিকান ফিকশন)।

সেরা অভিনেত্রী: অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল), কেরি ম্যালিগান (মায়েস্ত্রো) এবং এমা স্টোন (পুওর থিংস)।

সেরা পরিচালক: জাস্টিন ত্রিয়েত (অ্যানাটমি অব আ ফল), মার্টিন স্করসেজি (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গস লান্থিমোস (পুওর থিংস), জোনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ইয়ো ক্যাপিটানো (ইতালি), পারফেক্ট ডেজ (জাপান), সোসাইটি অব দ্য স্নো (স্পেন), দ্য টিচারস লাউঞ্জ (জার্মানি), দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)।

পার্শ্ব অভিনেতা: আমেরিকান ফিকশন (স্টার্লিং কে ব্রাউন), কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন (রবার্ট ডি নিরো), ওপেনহাইমার (রবার্ট ডাউনি জুনিয়র), বার্বি (রায়ান গসলিং), পুওর থিংস (মার্ক রাফালো)।

পার্শ্ব অভিনেত্রী: ওপেনহাইমার (এমিলি ব্লান্ট), দ্য কালার পার্পল (ড্যানিয়েল ব্রুকস), বার্বি (আমেরিকা ফেরেরা), নিয়াদ (জোডি ফস্টার), দ্য হোল্ডওভারস (এ ডা’ভাইন জয় র‍্যান্ডলফ)

সিনেমাটোগ্রাফি: এল কন্ডে (এডওয়ার্ড ল্যাচম্যান), কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন (রদ্রিগো প্রিয়েটো), মায়েস্ট্রো (ম্যাথিউ লিবাটিক), ওপেনহাইমার (হোয়েট ভ্যান হোয়েটেমা), পুওর থিংস (রবি রায়ান)।

মনোনয়নপ্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১০ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই অনুষ্ঠান সঞ্চালনা করবেন জিমি কিমেল।

সূত্র: সিএনএন

Tags: অস্কারওপেনহেইমারকিলারস অব দ্য ফ্লাওয়ার মুনক্রিস্টোফার নোলানবার্বিলিড বিনোদন
Previous Post

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ নিহত ২

Next Post

ড. ইউনূস প্রসঙ্গে সিনেটরদের বার্তা উদ্দেশ্যপ্রণোদিত

Next Post
নেতা ও সিনেটরদের স্বাক্ষরসহ ড. ইউনূসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূস প্রসঙ্গে সিনেটরদের বার্তা উদ্দেশ্যপ্রণোদিত

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT