চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 24, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘরের মাঠে প্রথমবার নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বিশ্রামে রাখা হয়েছে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে।

বুধবার ক্যারিবীয়দের বিপক্ষে দেয়া অজিদের ১৪ সদস্যের দলে নেই তেমন কোনো চমক। গতবছরের আগস্ট-সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সিরিজ ও এটিতে মার্শ নেতৃত্ব দিলেও আসছে বিশ্বকাপে দলের হাল কে ধরবেন তা এখনও নিশ্চিত করেনি সিএ। মার্শের অবর্তমানে সবশেষ ভারত সিরিজে নেতৃত্বে ছিলেন ম্যাথু ওয়েড।

এই সিরিজে দলের সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। যোগ দেবেন টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস। তারা সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পাশে সরিয়ে রেখেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

‘ছোটখাটো শারীরিক সমস্যার’ কারণে সিরিজে মিচেল স্টার্কের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে অধিনায়ক প্যাট কামিন্সকে। নিউজিল্যান্ড সিরিজের আগে দলে ফিরবে তারা।

কিউইদের বিপক্ষে সিরিজ হতে চলেছে অজিদের শেষ টি-টুয়েন্টি অ্যাসাইনমেন্ট। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি করে কেবল ৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলার সুযোগ আছে অস্ট্রেলিয়ার।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

Tags: অস্ট্রেলিয়াওয়ার্নারওয়েস্ট ইন্ডিজকামিন্সমিচেল মার্শলিড স্পোর্টস
Previous Post

ড. ইউনূস প্রসঙ্গে সিনেটরদের বার্তা উদ্দেশ্যপ্রণোদিত

Next Post

মিডিয়াতে স্বার্থের বাইরে বন্ধু হয়, বলে দিচ্ছে তাদের বন্ধুত্ব!

Next Post
বন্ধুদের সাথে একত্রে আনন্দময় সন্ধ্যা, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়াতে স্বার্থের বাইরে বন্ধু হয়, বলে দিচ্ছে তাদের বন্ধুত্ব!

হাছান মাহমুদ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না: হাছান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT