চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির কাছে জেড আই পান্না ও অধ্যাপক মাসুম বিল্লাহর খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:18 পূর্বাহ্ন 04, আগস্ট 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধান বিচারপতির কাছে জেড আই পান্না ও অধ্যাপক মাসুম বিল্লাহর খোলা চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি খোলা চিঠি দিয়ে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন দেশের দুই বিশিষ্ট নাগরিক জেড আই খান পান্না ও অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ।

চিঠিতে তারা সাবেক প্রধান বিচারপতিকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের এ ঘটনাকে দেশের বিচাররিক সংস্কৃতির জন্য একটি  অশনিসংকেত ও কলঙ্কের তিলক হিসেবে উল্লেখ করেছেন।

চিঠিতে বলা হয়েছে, “মানবিক অভিজ্ঞান বলে যে, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ ন্যায়পরিচালন ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত হয়ে দেখা দেবে।”

বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন বিভাগের অধ্যাপক (শিক্ষা ছুটিতে) ও ফ্রান্সের কোত দ্য জুর ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ যৌথভাবে এই চিঠি দেন।

খোলা চিঠির বিষয়টি জেড আই খান পান্না চ্যানেল আইকে নিশ্চিত করেছেন।

চিঠিতে তারা বলেন, সহ-বিচারকদের সহযোগে শুদ্ধ রায় দেবার কারণে বা এর সঙ্গে আনুষঙ্গিক অর্ধসত্য-অসত্য মিলিয়ে মামলা দিয়ে তাকে কেন গ্রেফতার করা হয়েছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। মানবিক অভিজ্ঞান বলে যে, এটি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ ন্যায়পরিচালন ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত হয়ে দেখা দেবে।

বিশেষ করে সাংবিধানিক মামলায় বিচারিক মতামতের বিরুদ্ধে এবং জুলাই আন্দোলনে ঢাকায় বা এর উপকণ্ঠে সংঘটিত কোন হত্যায় কাল্পনিকভাবে, মামলা দায়েরের একটি অসুস্থ ও অযাচিত ধারা অনুসরণ করে, তার বিরুদ্ধে মিথ্যা, অবিশ্বাস্য ও অগ্রহণযোগ্য ফৌজদারী মামলা করা হয়েছে। তাকে গ্রেফতার করে যেভাবে হাতকড়া পরানো হয়েছে, আদালতে হাজির করা হয়েছে, রিমান্ড মঞ্জুর করা হয়েছে ইত্যাদি যেকোনো সংবিধানিক-ফৌজদারি-আইনবিজ্ঞানের মানদন্ডে অগ্রহণযোগ্য।

বিচারকদের সুরক্ষার সুপ্রতিষ্ঠিত যে সকল বিধিবদ্ধ বা কমন ‘ল নীতি রয়েছে, কোনো (প্রধান) বিচারপতির গ্রেপ্তার তার সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই ঘটনা আমাদের বিচারিক সংস্কৃতিতে এক কলঙ্কের তিলক হিসেবে দেখা দিয়েছে।

তাই তারা প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়ে বলেন, “আপনি নিদেনপক্ষে বিচারপতি খায়রুল হকের জামিনের পথের অদৃশ্য বাধাগুলোতে নজর দিন এবং তার পক্ষে যোগ্য আইনি লড়াই হবার পথ উন্মুক্ত করুন।”

চিঠির শেষে তারা সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে এই খোলা চিঠিটি জনপরিসরে তুলে ধরতে অনুরোধ জানান এবং আইনজীবীদের এই চিঠিকে আদালতে এপিসটোলারি জুরিসডিকশনের আওতায় পেশ করার আহ্বান জানান।

Tags: খোলা চিঠি
Previous Post

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে হাজির

Next Post

নিউজিল্যান্ডে বাসে এক যাত্রীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার

Next Post
অরেঞ্জ রঙের লাগেজ বিমানবন্দরে খালি হাউসের মধ্যে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে বাসে এক যাত্রীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার

সংগঠনের লোগো ও বাংলাদেশ সরকারের লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনীয় সংস্কারসমূহ জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে পাঁচ সংস্কার কমিশন প্রধানের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT