চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনীয় সংস্কারসমূহ জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে পাঁচ সংস্কার কমিশন প্রধানের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 04, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংগঠনের লোগো ও বাংলাদেশ সরকারের লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় পর্যায়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রধানেরা যৌথভাবে তাদের সুপারিশমালার আলোকে প্রয়োজনীয় সংস্কারসমূহকে বিবেচনায় নিয়ে তা জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক যৌথ চিঠিতে তারা এ আহ্বান জানান।

তারা আশাবাদ প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ জন্য যথাযথ ও সময়োচিত ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই চিঠি পৌঁছে দেওয়া হয়।

তারা বলেন, প্রথম পর্যায়ে গঠিত ছয়টি বিষয়ভিত্তিক কমিশনের সুপারিশসমূহ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ চালিয়েছে, তা নিঃসন্দেহে সময়োচিত ও গুরুত্বপূর্ণ। তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য দ্বিতীয় পর্যায়ে গঠিত কমিশনসমূহের সুপারিশ অনুযায়ী সংস্কার কার্যক্রমও সমানভাবে জরুরি বলেও তাঁরা উল্লেখ করেন।

সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও অত্যাবশ্যক সংস্কারগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিত করতে তারা বলেন, অন্তর্বর্তী সরকার অন্তত দুটি কার্যকর পদক্ষেপ এখনই গ্রহণ করতে পারে। প্রথমত, এখনই যেসব সংস্কারের বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাছাই করে দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা; দ্বিতীয়ত, এসব সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে—এই মর্মে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা।

কমিশন প্রধানেরা আরও বলেছেন, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকার— বিষয়ক সংস্কারসমূহ অন্তর্ভুক্ত না হলে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে তা বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে। একইসঙ্গে, জনমানসে এর নেতিবাচক প্রভাব পড়বে। উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক, নারী ও সাংবাদিক জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ থেকে যে আশা ও স্বপ্ন জন্ম নিয়েছে, তা উপেক্ষিত হলে তা ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম দিতে পারে। তাঁরা একই সঙ্গে সুনির্দিষ্ট পাঁচটি বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব তাঁদের ওপর অর্পণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

চিঠিতে স্বাক্ষর করেছেন শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান শিরীন পারভিন হক, স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।

Tags: অন্তর্বর্তী সরকারজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীপাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ
Previous Post

নিউজিল্যান্ডে বাসে এক যাত্রীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার

Next Post

নিরবের সঙ্গে ফটোশুট, ইভা বললেন ‘আমি সৌভাগ্যবতী’

Next Post
নিরব ও ইভা ফটোশুটে পারফেক্ট পোজে, ঐতিহ্যবাহী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবের সঙ্গে ফটোশুট, ইভা বললেন ‘আমি সৌভাগ্যবতী’

কোরিয়ায় গান গেয়ে প্রশংসিত সেরাকণ্ঠের আল আমিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ায় গান গেয়ে প্রশংসিত সেরাকণ্ঠের আল আমিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT