চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের হাত ধরে শুক্রবার থেকে বড়পর্দায় ‘অন্যদিন…’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 10, জুলাই 2025
in বিনোদন
A A
অন্যদিন... সিনেমার পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু প্রতীক্ষার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত চলচ্চিত্র ‘অন্যদিন…’।

শুক্রবার (১১ জুলাই) থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে টানা সাতদিন চলবে ছবিটির প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ‘অন্যদিন…’ দেখতে পারবেন দর্শক। 

সিনেমাটি আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার ও স্বীকৃতি পেলেও দেশে এতদিন আটকে ছিল সেন্সর বোর্ডে। প্রযোজক সারা আফরীন জানান, ছবিটির রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। এমনকি ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট পাওয়া এবং ২০২১ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরও দেশে ছবিটি নিষিদ্ধ ছিল।

পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, “একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া।” তিনি জানান, চব্বিশের জুলাই না আসলে হয়তো এই ছবিটি কখনো মুক্তিই পেত না। ছবির মুক্তির মাধ্যমে তিনি তাই ‘জুলাই’কে উৎসর্গ করছেন, যেটি ছিল নিষেধাজ্ঞা কাটানোর মোড় ঘোরানো সময়।

গত ২৪ জুন স্টার সিনেপ্লেক্সে ছবির একটি বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান সাহিত্যিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। প্রদর্শনীর পর নির্মাণশৈলী ও বক্তব্যের জন্য দর্শকদের প্রশংসা পায় সিনেমাটি।

‘অন্যদিন…’ নির্মিত হয়েছে ‘জলত্রয়ী’ ট্রিলজির দ্বিতীয় কিস্তি হিসেবে। এর আগে প্রথম পর্ব ‘শুনতে কি পাও!’ পেয়েছিল বহু আন্তর্জাতিক সম্মাননা। ‘অন্যদিন…’ ইডফা, কান, লোকার্নো, ক্যামডেনসহ বিশ্বের শীর্ষ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

Tags: অন্যদিনঅভিনয়কামার আহমাদ সাইমনলিড বিনোদনসারা আফরীনসিনেমা
Previous Post

চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বমুক্ত দেশ গড়তে সবাই সোচ্চার হোন: নাহিদ ইসলাম

Next Post

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

Next Post
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলমান, বিভিন্ন সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

নেতৃত্বাধীন পুলিশ সদস্যদের সঙ্গে একজন ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজসাক্ষীর আইনি সুবিধা কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT