চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বমুক্ত দেশ গড়তে সবাই সোচ্চার হোন: নাহিদ ইসলাম

শামীম খান by শামীম খান
6:52 অপরাহ্ন 10, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, মাগুরা, রাজনীতি
A A
নাহিদ ইসলাম নেতৃত্বে দুর্নীতি বিরোধী প্রতিবাদ সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রয়োজন। জুলাই গণঅভ্যুাথেনের পরে নতুন বাংলাদেশ বিনির্মানের লড়াই শরু হয়েছে।

তিনি বলেন, একটি নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত ও গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমাদের এই লড়াই চলছে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে।

বৃহপতিবার (১০ জুলাই) পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তর অঞ্চলের মুখ্য সাংগঠক উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনসিপি আহবায়ক তিনি আরও বলেন, যেকোন দেশের অধিপত্যেবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে গণঅভ্যুাথেনের পরেও সংকটগুলো চলমান আছে। দেশের মৌলিক সংস্কার ও জুলাই সনদ নিয়ে তালবাহানা চলছে। আমরা মাগুরাবাসিকে বলছি আপনারা স্বোচ্চার হন। আপনার এলাকার উন্নয়ন, এলাকার চলমান চাঁদাবাজ, দখলদারিত্বের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান মাগুরার ১০ জন শহীদ হয়েছেন। আপনাদের সেই সন্তানদের রক্তের মর্যাদার সেই সনদ, আমাদের দিতে হবে। এ জন্য আমরা রাজপথে আছি। জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে অল্প সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তার করবে এবং দুর্নীতি চাঁদাবাজমুক্ত মাগুরা গড়ে তুলতে হবে। সে ক্ষেত্রে দলমত নির্বিশেষে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।

তিনি আরও বলেন, জুলাই ঘোষনাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা ৫ আগস্ট এক বছর পূর্তি হবে। এই এক বছরের মধ্যেই আমরা এটি কার্যকর দেখতে চাই। সরকার যদি এক বছরের মধ্যেও এটি দিতে ব্যার্থ হয়, তাহলে সারাদেশের ছাত্রদেরকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। আগামী ৩ আগষ্ট আমরা শহীদ মিনারে ঢাকায় অবস্থান করবো। আগামী ৩ আগস্ট আপনাদের শহীদ মিনারে আসার আহবান জানাচ্ছি। আমাদের পদযাত্রা চলমান আছে।

বৈরি আবহওয়া ও বৃষ্টি উপেক্ষা করে যারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বেলা ১ টায় ঝিনাইদহ থেকে মাগুরা শহরের ভায়না মোড়ে পৌছায়। এসময় ছাত্র সমন্বয়করা তাদেরকে অভ্যর্থনা জানান। পরে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শহরের ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়।

Tags: এনসিপিছাত্র সমন্বয়কজাতীয় নাগরিক পার্টিজুলাই গণঅভ্যুত্থানঝিনাইদহপদযাত্রামাগুরাশহীদ মিনার
Previous Post

ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ৩৩৭

Next Post

জুলাইয়ের হাত ধরে শুক্রবার থেকে বড়পর্দায় ‘অন্যদিন…’

Next Post
অন্যদিন... সিনেমার পোস্টার, যেখানে বিভিন্ন চরিত্রের মুখাবয়ব দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইয়ের হাত ধরে শুক্রবার থেকে বড়পর্দায় ‘অন্যদিন...’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা চলমান, বিভিন্ন সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT