চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ বা সালমান নন, ইনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:41 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in বিনোদন
A A
ভারতের জনপ্রিয় অভিনেতা একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সবচেয়ে ধনী তারকাদের নাম যদি উল্লেখ করতেই হয় তবে সবার প্রথমে নাম আসবে শাহরুখ খান, সালমান খান কিংবা আল্লু অর্জুনদের মত তারকাদের নাম। তবে এই মুহূর্তে ‘জওয়ান’  অভিনেতা শাহরুখ খান পারিশ্রমিকের শীর্ষে থাকলেও সম্পদের সূচকে তিনি কিন্তু শীর্ষে নন। সেই জায়গা দখল করে আছেন অন্য কেউ। 

অনেকেই হয়ত তার নাম পর্যন্ত শোনেননি। কেননা অভিনেতাদের মধ্যে শীর্ষে থাকলেও একটি ছবিও হিট করেনি তার। না চেনা খুবই স্বাভাবিক। তবে যদি মুভি বোদ্ধা হয়ে থাকেন ছবি দেখে ইতিমধ্যেই আঁচ করে ফেলেছেন তিনি কে। বর্তমানে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার নাম সর্বানন্দ অরুল। লিজেন্ড সর্বানন নামেই সবাই চেনেন তাকে।

এখন পর্যন্ত একটি ছবিই করেছেন তিনি। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত সেই ছবিটির নাম ‘দ্য লিজেন্ড’। যেটি পরিচালনা করেছেন জেডি জেরি। তাতে আলো ছড়াতে দেখা গেছে ‘সানাম রে’ খ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। পার্শ্ব অভিনেতা হিসেবে ছিলেন যোগী বাবু, বিবেক, সুমন, নাসের, বিজয়কুমার। লিজেন্ড সর্বানন তার প্রথম ছবির প্রচারে কোটি কোটি টাকা খরচ করলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

ছবিটি ভারতের বড় বড় হলে মুক্তির পর মোটা অঙ্কের লসের মুখে পড়লেও এতে চিন্তিত নন লিজেন্ড। কেননা অর্থ উপার্জনের জন্য তিনি ছবি করেননি। কারণ তার আয়ের উৎস সিনেমা নয়। অভিনয়টা তার সখ। আয়ের জন্য আছে অন্য পেশা। তাহলে প্রশ্ন আসতেই পারে সর্বানন আসলে কে। জেনে নেওয়া যাক তার সম্পর্কে।

ভারতের জনপ্রিয় লিজেন্ড সর্বাননের ২৫০০ কোটির ব্যবসা রয়েছে। তার গাড়ির কালেকশনও রীতিমতো চমকে দেওয়ার মতো। ফেরারি, মার্সিডিজ, রোলস রয়েল, বিএমডাব্লিউ থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি রয়েছে তার গ্যারেজে। স্বভাবতই অনুমান করতেই পারছেন ভারতের কোনো অভিনেতাই তার ধারে কাছেও নেই। হোক তা বলিউড, তামিল কিংবা তেলেগু, কন্নড় বা মালায়ালামের যেকোনো লিজেন্ড।- ডিএনএ

 

 

ঢাকা/এফএমএস/এমটিএল

Tags: শাহরুখ খানসালমান খান
Previous Post

কী ঘটেছিল সেই ২০০৩ ফাইনালে

Next Post

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে সাউথ কোরিয়া

Next Post
খাঁচায় বন্দি কুকুরের ছবি, অবহেলা ও নির্যাতনের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে সাউথ কোরিয়া

আওয়ামী লীগের প্রতিনিধি নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে যা জানালো আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT