চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরোধের শেষ দিনে রাজধানীতে বাসে আগুন ও ককটেল উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 02, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাসে আগুন ও ককটেল উদ্ধার, অবরোধের শেষ দিন ঢাকায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা অবরোধের আজ তৃতীয় এবং শেষ দিন চলছে। উত্তরায় একটি বাসে আগুনের ঘটনা ও নীলক্ষেতে ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে গত দুই দিনের মতো আজ সকালেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সেখানে কড়া পাহারায় রয়েছেন পুলিশ সদস্যরা।

পল্টন ও কাকরাইল এলাকায় দুই দিকের সড়ক খোলা থাকায় নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। দেশজুড়ে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। রাজধানী থেকে যথাসময়ে ছেড়েছে প্রায় সবগুলি ট্রেন।

তবে দেশজুড়ে অবরোধের তৃতীয় দিনেও দূরপাল্লার বাস সার্ভিসে নেই যাত্রীদের উপস্থিতি। ছাড়ছে না কোনো বাস। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে মহাখালি ও গাবতলী বাস টার্মিনালে এ চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবরোধ আতঙ্ক ও যাত্রীশূন্যতায় মালিকরা বাস ছাড়ছেন না। শ্রমিকরা অলস সময় কাটাচ্ছে।

রাজধানীর উত্তরায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পরিস্থান পরিবহণের একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। যদিও আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

পুলিশ জানিয়েছে, নীলক্ষেত থানার পাশের নীহারিকা ভবনের সামনের চৌরাস্তায় তিনটি ককটেল পাওয়া যায়। নীলক্ষেত থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

গত শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

Tags: অবরোধ কর্মসূচিবাসে আগুন
Previous Post

এলপিজি’র নভেম্বর মাসের দাম ঘোষণা আজ

Next Post

ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি ৯ নভেম্বর

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি ৯ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তালা ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে ছাত্রদলের তালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT