চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে ছাত্রদলের তালা

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:15 পূর্বাহ্ন 02, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তালা ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২টি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বের ২ ও ৪ নম্বর ফটকে তালা ঝুলিয়ে দেয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর ফটক ২টি দীর্ঘক্ষণ তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে সকাল ৮ টার দিকে ফটকের তালা ভেঙে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীরা। এরপর দ্বিতীয় ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাসে প্রবেশ করে।

তালা দেওয়ার কথা স্বীকার করে জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের বর্বর হামলা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি। অবরোধের তৃতীয় দিনে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা ঝুলিয়েছি।

তিনি আরও বলেন, প্রশাসন জনগণের স্বার্থ রক্ষার অবরোধকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবেন। আর যদি না রাখেন তবে যেকোন সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই হামলা, মামলা বা গ্রেপ্তার করুক না কেন আমরা রাজপথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।

এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর ও সহকারী প্রক্টরদের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি ৯ নভেম্বর

Next Post

জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

Next Post
গাজার ট্রান্সলেশন প্যালেস্টাইন-ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল

বাংলাদেশ ক্রিকেটার লিটন হঠাৎ কেন ঢাকায়, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন হঠাৎ কেন ঢাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT