চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮০ থেকে ৮৫ শতাংশ কার্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:49 অপরাহ্ন 18, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
omicron-1

করোনাভাইরাসের ওমিক্রন ধরন কিংবা কোভিডের মারাত্মক অসুস্থতায় প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ প্রতিরোধ সক্ষমতা রয়েছে বুস্টার ডোজের।

যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজের একদল গবেষকের প্রাথমিক গবেষণা তথ্য বিশ্লেষণের আলোকে এমন খবর জানিয়েছে বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, পূর্বের কোভিড ধরনের তুলনায় ওমিক্রনে এ ভ্যাকসিনের কার্যকারিতা কম হলেও এর ফলে অসংখ্য মানুষকে হাসপাতালে নেয়ার প্রয়োজন পড়বে না।

গত বৃহস্প্রতিবার যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়। এতে অংশ নেন ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জন নাগরিক।

গবেষকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, পুরো পৃথিবীতে করোনার নতুন ভ্যারিয়েন্টের বিস্তার ও এর পর্যাপ্ত বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাদি না পাওয়া পর্যন্ত এখানে অনেক বেশি অনিশ্চয়তা থাকবে।

বিশেষজ্ঞরা ওমিক্রনের ভয়াবহতার মাত্রা বুঝতে এখনও অবধি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভ্যাকসিন সাধারণত শরীরকে শেখায় কিভাবে কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে। কিন্তু ওমিক্রন মোকাবেলায় বিদ্যমান ভ্যাকসিন যথাযথভাবে কাজ করে না। ফলে বুস্টার ডোজের মাধ্যমে অধিক এন্টিবডি তৈরি করে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, অধিক এন্টিবায়োটিক ভাইরাসকে নতুন সেলে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারে।

গবেষণায় বলা হয়, ওমিক্রন প্রতিরোধে ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধ সক্ষমতা রাখতে পারে বুস্টার ডোজ। ডেল্টা ও বিদ্যমান অন্যান্য ধরন প্রতিরোধে এর কার্যকারিতার হার ৯৭ শতাংশ বলে জানান গবেষকরা।

গবেষক দলের একজন প্রফেসর আজরা ঘানি বলেন, অনিশ্চয়তার বিষয় হলো অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রন ধরনটি কতটা মারাত্মক হতে পারে এ ব্যাপারে এখনও বিস্তারিত তথ্য নেই। তবে এটির বিষয়ে বিস্তারিত জানতে আরো সময় লাগলেও সরকারকে সংক্রণের বিস্তার রোধে এখন থেকে পরিকল্পনা রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদের গবেষণায় এ বিষয়টি মোটামুটি পরিষ্কার যে বুস্টার ডোজ প্রয়োগের গুরুত্ব এখন অনেক বেশি।

Tags: ওমিক্রনওমিক্রন প্রতিরোধগবেষণাবুস্টার ডোজযুক্তরাজ্য
Previous Post

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

Next Post

দুর্গম এলাকায় টিকা পৌঁছে দিচ্ছে ড্রোন

Next Post
ড্রোনের মাধ্যমে টিকা পরিবহন, উচ্চতর ভবনের উপর উড়ন্ত ড্রোন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গম এলাকায় টিকা পৌঁছে দিচ্ছে ড্রোন

পরীমনি, ইমন ও তায়েবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাগজের বউ’-এ ইমন-তায়েবের সঙ্গে পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT