চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 18, ডিসেম্বর 2021
in প্রবাস সংবাদ
A A
চ্যানেল আই অনলাইন এর নতুন অফিস উদ্বোধন, অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযথ ও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৫০তম মহান বিজয় দিবস এবং জাতির পিতার শততম জন্মবার্ষিকী উদযাপন করেছে।

টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করেন।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পরবর্তী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিজয় দিবসের বার্তা পাঠ করা হয়। অতঃপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পরিচালিত শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় এবং একই সাথে আগত অতিথিগণ এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী সবাই শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আগত টরন্টোতে বসবাসরত মুক্তিযোদ্ধা, শিক্ষক, কবি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ‘কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন’ তা ব্যক্ত করেন। সবাই একটি অসম্প্রদায়িক ও বৈষম্যহীন উন্নত ‘সোনার বাংলার’ স্বপ্ন দেখেন বলে উল্লেখ করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ আগত অতিথিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কনসাল জেনারেল জাতির পিতার ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

তিনি এই ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা অনুষ্ঠানের পর উদীচী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী অব কানাডা কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয়।

অনুষ্ঠানের শেষে একাত্তরের শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, কবি, ব্যবসায়ী, শিক্ষক, বিশিষ্ট বাংলাদেশীগণ এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা এ উদযাপনে অংশগ্রহণ করেন।

Tags: বঙ্গবন্ধুবিজয় দিবস
Previous Post

রোববার থেকে করোনা টিকার পরীক্ষামূলক বুস্টার ডোজ

Next Post

ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮০ থেকে ৮৫ শতাংশ কার্যকর

Next Post
omicron-1

ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ ৮০ থেকে ৮৫ শতাংশ কার্যকর

ড্রোনের মাধ্যমে টিকা পরিবহন, উচ্চতর ভবনের উপর উড়ন্ত ড্রোন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গম এলাকায় টিকা পৌঁছে দিচ্ছে ড্রোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT