চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাশ-ইভানার ‘দুঃখিত’ দেখে লোকে বলছে ‘পয়সা উসুল’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
পলাশ ও ইভানা হাসিমুখে হাত মিলাচ্ছে, চারপাশে রঙিন ছাতা ও প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউশনি করতে গিয়ে স্যারের সঙ্গে ছাত্রীর একাধিক প্রেমের গল্প দেখেছেন দর্শক। তবে অন্যরকম এক ছাত্রী শিক্ষকের প্রেমের গল্প দেখা গেল ভালোবাসা দিবসে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘দুঃখিত’ শর্টফিল্মে। গল্পটি ২৯ মিনিটের হলেও এটি দেখে অন্যরকম অনুভব করছেন দর্শক।

গল্পে দেখা যায়, যৌথ পরিবারের বড় মেয়ে পারসা ইভানা লেখাপড়ার চেয়ে সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ। দাদি থেকে বাবা, মা, কাকারা বাড়ির বড়মেয়ের পারসা ইভানার পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই! তখনই আসেন শিক্ষক জিয়াউল হক পলাশ।

যিনি গ্রাম থেকে উঠে আসা দরিদ্র ঘরের সন্তান। তবে প্রচণ্ড মেধা আর শ্রম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে চান্স পেয়ে পড়ালেখা করছেন।

বনেদী বাড়ির মেয়ে হওয়ায় রীতিমত ইন্টারভিউ দিয়ে পারসা ইভানাকে পড়ানোর সুযোগ পায় পলাশ। এরপরেই চলতে থাকে ছাত্রী ইভানার স্যারের সঙ্গে নানান খুনসুটি। এরমধ্যে যৌথ পরিবারের কিছুকিছু দিক হাস্যরসের মাধ্যমে উঠে আসে। কিছুদিন পর ইভানার পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল আসে।

গল্পের নাটকীয়তায় শেষে গিয়ে জমে যায় ছাত্রী শিক্ষকের প্রেম। যা বঙ্গ অ্যাপে দেখা যাচ্ছে ১৪ টাকায়। এতে নতুন লুক ও একেবারে নতুন চরিত্রে দেখা গেছে পলাশ ও পারসা ইভানাকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শর্মা রেজা, ইরফান শিবলু প্রমুখ।

শর্টফিল্ম যারা সাবস্ক্রাইব করে দেখেছেন অধিংকাশই মন্তব্যে জানাচ্ছেন, বঙ্গের উদ্যোগে দারুণ প্রজেক্ট লাভ স্টোরিজ। যা দেখে পয়সা উসুল হয়েছে।

পরিচালক অমি বলেন, দর্শকরা ‘দুঃখিত’ দেখে ফিল গুড অনুভূতি পাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল এটাই। দর্শকদের রেসপন্সে মনে হচ্ছে তাই দিতে পেরেছি। অনেকেই নাম শুনে ভেবেছিল ভালোবাসার দিনে হয়তো বেদনার গল্প দেখাচ্ছি। কিন্তু তা নয়। যারা দেখছেন মিষ্টি মধুর অনুভূতি জানাচ্ছেন।

ভালোবাসা দিবসে বঙ্গ নিয়ে এসেছে ‘লাভ স্টোরিস ভালোবাসার দিনে ভালোবাসার গল্প’ ক্যাম্পেইন। লেখক বিশ্বজিৎ চৌধুরীর “স্বল্পদৈর্ঘ্য প্রেমের গল্প” বই থেকে বাছাইকৃত চারটি ছোট গল্প অবলম্বনে চারজন স্বনামধন্য নির্মাতা নির্মাণ করছেন চারটি শর্টফিল্ম। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘দুঃখিত’।

প্রযোজক ও বঙ্গ’র চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান মঞ্জু বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন্ট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বঙ্গ-এর বিশেষ আয়োজন লাভ স্টোরিস- ভালোবাসার দিনে ভালোবাসার গল্প।

Tags: কাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশপারসা ইভানালিড বিনোদন
Previous Post

ডিএমপির কুইক রেসপন্স টিমের সহায়তা পেল শতাধিক এসএসসি পরীক্ষার্থী

Next Post

‘আগামী’র চার দশক, আতিকের প্রামাণ্যচিত্রে মোরশেদ

Next Post
প্রামাণ্যচিত্রে মোরশেদ, আতিকের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'আগামী'র চার দশক, আতিকের প্রামাণ্যচিত্রে মোরশেদ

ম্যাচে দুই ফুটবল খেলোয়াড়ের সংঘর্ষ, একজন গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির শৈশবের ক্লাবের সঙ্গে জয় পায়নি মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT