চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএমপির কুইক রেসপন্স টিমের সহায়তা পেল শতাধিক এসএসসি পরীক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
সড়ক নিরাপত্তা কর্মী ও পথচারীর মধ্যে যোগাযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স টিম এসএসসি পরীক্ষার প্রথম দিনে শতাধিক পরীক্ষার্থীকে সহায়তা করেছে।

গতকাল ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীতে ডিএমপির কুইক রেসপন্স টিম শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিলেন, অনেকের কেন্দ্রে পৌঁছাতে দেরি হচ্ছিলো। তাদেরকে ডিএমপির কুইক রেসপন্স টিম বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষার্থীরা ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে অথবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদেরকে দ্রুত সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের ৩২টি কুইক রেসপন্স টিম কাজ করছে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ এই টিমে কাজ করছেন।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, কেন্দ্র ভিত্তিক কুইক রেসপন্স টিমের সদস্যরা পরীক্ষার্থীদেরকে নিরাপদে রাস্তা পারাপারেও সহযোগিতা করেছে। বিভিন্ন রাস্তায় ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা করেছে।

ফারুক হোসেন বলেন, পরীক্ষার্থীদের যে কোন সমস্যায় কুইক রেসপন্স টিম তাদের পাশে থাকবে। ডিএমপির ট্রাফিক বিভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tags: এসএসসি পরীক্ষাকুইক রেসপন্স টিমডিএমপি
Previous Post

বাংলাদেশ-ইটালি সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

Next Post

পলাশ-ইভানার ‘দুঃখিত’ দেখে লোকে বলছে ‘পয়সা উসুল’!

Next Post
পলাশ ও ইভানা হাসিমুখে হাত মিলাচ্ছে, চারপাশে রঙিন ছাতা ও প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

পলাশ-ইভানার 'দুঃখিত' দেখে লোকে বলছে 'পয়সা উসুল'!

প্রামাণ্যচিত্রে মোরশেদ, আতিকের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

'আগামী'র চার দশক, আতিকের প্রামাণ্যচিত্রে মোরশেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT