চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদেশ’ করতে গিয়ে অমি-পলাশ-মিশুদের ভয়াবহ অভিজ্ঞতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 26, মার্চ 2023
in বিনোদন
A A
অমি, পলাশ, মিশু ও বন্ধুদের সমুদ্রের পাড়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ উন্নত বিশ্বে অবৈধ পথে পাড়ি দেয়ার চেষ্টা করেন। এ নিয়ে বহু মর্মান্তিক খবর দেশী-বিদেশি মিডিয়ায় উঠে এসেছে। সমকালীন এই সংকটের গল্প এবার নাটকে তুলে আনছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

গ্রামের কয়েকজন বিভিন্ন প্ররোচনায় পড়ে ট্রলারে ড্রামে করে পাড়ি জমাতে চায় মার্কিন মুলুক। এরপর কী ভয়াবহতার সম্মুখীন হতে হয়, সেই গল্পেই অমি নির্মাণ করেছেন ‘বিদেশ’ নামের একটি নাটক।

বঙ্গোপসাগরে তীরবর্তী সন্দ্বীপ এলাকায় সাতদিন শুটিংয়ের মাধ্যমে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে বলে জানালেন জনপ্রিয় এই নির্মাতা।পর্যটকরা সমুদ্রের পাড়ে ছবি তুলছে, সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একটি সন্দেহের গল্প’ নাটকের এই নির্মাতার কথা, সন্দ্বীপ দুর্গম এরিয়া। হঠাৎ বৃষ্টি, নদীর ঢেউ এসবের মধ্যে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।

গ্রামে নানান কিসিমের চরিত্র থাকে যারা অল্পতে বড়লোক হতে চায়। কম শিক্ষিত হওয়ায় তারা জানে না কীভাবে আমেরিকা যেতে হয়। একসময় দালালের মাধ্যমে ঝুঁকি নিয়ে টারজান ভিসায় অতীতে কেউ কেউ আমেরিকা গিয়ে ভাগ্য বদলেছে এই উদাহরণ দেখালে তারাও সেখানে যেতে চায়।

অমি, পলাশ ও মিশুদের ভ্রমণের সময়ের ছবি, প্রকৃতি ও বন্ধুদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

তখন তারা ট্রলারের ড্রামে ঢুকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিয়ত ঘটা এমন বাস্তবচিত্র নানা নাটকীয়তা ও ফান কমেডি দেখানো হয়েছে ‘বিদেশ’-এ। নির্মাতা অমি জানান, আকবর হায়দার মুন্নার প্রযোজনায় আসন্ন ঈদে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে ‘বিদেশ’ প্রচারিত হবে।

‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের নিয়ে অমি যতগুলো সিঙ্গেল নাটক বানিয়েছেন প্রায় সবগুলোই আলোচিত হয়েছে। তার ভাষ্য, বিদেশ ‘সো ফার বেস্ট ওয়ার্ক’ হতে যাচ্ছে। অনেক কষ্ট করে শুটিংয়ের পর কিছু কাজ থাকে যা আত্মবিশ্বাস এনে দেয়; ‘বিদেশ’ শুটিংয়ের পর সেই ইমোশন ও ফিল পাচ্ছি।

সন্দ্বীপ-এর নদীতে শুটিং করতে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে অমি বলেন, মৃত্যুভয় কী জিনিস সেটা এবার শুটিং করতে গিয়ে টের পেয়েছি। ট্রলারে বিকেল পাঁচটা পর্যন্ত শুটিংয়ের কথা ছিল। কিন্তু শুটিং করতে গিয়ে সাতটা বেজে যায়। ভাটা পড়ায় ফিরতি পথে ট্রলার আসতে পারেনি। তখন ছোট নৌকা ফেরার কারণে ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে থাকে। মিশু ভাই, পলাশ সাঁতার জানে না। তারা নির্বাক হয়ে যায়। আমরা সবাই দোয়া দরুদ পড়তে থাকি। ট্রলারে ১০ মিনিটের সেই পথ অন্ধকারে নৌকায় আসতে মনে হয়েছে কয়েক ঘণ্টা ধরে পাড়ি দিয়েছি, ভয়াবহ অভিজ্ঞতা!

নৌকায় বসে পর্যটকরা বাংলাদেশের নদীর সৌন্দর্য উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অমি জানান, তার পুরো টিম ‘ডুয়িং সামথিং নিউ এন্ড বিগ প্রজেক্ট’ উপহার দেওয়ার জন্য এত কষ্ট করেছেন। তিনি বলেন, টিম শক্তিশালী বলে এত প্রতিবন্ধকতা মোকাবিলার পরে ঠিকভাবে কাজ শেষ করেছি। আমার বিশ্বাস দর্শক ‘বিদেশ’ দেখে নতুন ধরনের লটস অব ফান এন্ড এন্টারটেইনমেন্ট পাবেন।

বিদেশ-এ অভিনয় করেছেন মিশু সাব্বির, পলাশ, শরাফ আহমেদ জীবন, শিমুল, পাভেল, শিবলু, আবদুল্লাহ রানা, জিসান, পারসা ইভানা, লামিমা।

Tags: আবদুল্লাহ রানাকাজল আরেফিন অমিজিসানপলাশপাভেলপারসা ইভানাব্যাচেলর পয়েন্টমিশু সাব্বিরলামিমালিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিবলুশিমুল
Previous Post

বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের আহ্বান

Next Post

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পুতিনের শুভেচ্ছা বার্তা

Next Post
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পুতিনের শুভেচ্ছা বার্তা

ফুটবল ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক গোল ঠেকানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন গোলরক্ষকের বিপক্ষে ৯ গোল ভারতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT