চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 26, মার্চ 2023
in প্রবাস সংবাদ
A A
প্রেস কনফারেন্সে বক্তা গণহত্যার স্বীকৃতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চার মহাদেশের বক্তাদের অংশগ্রহণে, ব্রাসেলস প্রেসক্লাব বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে। 

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন দ্বারা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসময় গণহত্যায় নিহতদের পরিবারের সদস্য এবং গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক গ্রেগরি এইচ স্ট্যান্টন  গণহত্যায় ‘অস্বীকার’ করার গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরে বলেন  এটি বাংলাদেশের জন্য এবং যুগে যুগে অন্যান্য দেশে গণহত্যার ক্ষেত্রে খুবই প্রযোজ্য। তিনি উল্লেখ করেন যে, মার্কিন সরকার বাংলাদেশে ১৯৭১ সালের গণহত্যাকে এখনো স্বীকৃতি দেয়নি।

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রাক্তন সদস্য জনাব পাওলো কাসাকা বলেন, বাংলাদেশের গণহত্যা হলো হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,  পাকিস্তান ১৯৭১ সালে তার সামরিক জান্তা দ্বারা সংঘটিত জঘন্য অপরাধের জন্য এখনও ক্ষমা চায়নি।

১৯৭১ সালের গণহত্যা থেকে বেঁচে যাওয়া অধ্যাপক তাজিন মাহনাজ মুরশিদ বলেন, বাংলাদেশে গণহত্যায় বিশ্ব নাগরিকরা যখন ক্ষুব্ধ, তখন বিশ্বনেতারা নীরব ছিলেন।

রাষ্ট্রদূত এবং মিশন প্রধান মাহবুব হাসান সালেহ তার বক্তব্যে ২৫ মার্চ ১৯৭১ সালের অন্ধকার রাতের কথা স্মরণ করে বলেন, পাকিস্তান সেনাবাহিনী বর্তমান বাংলাদেশে ‘অপারেশন সার্চলাইট’ কোড নামে নিরপরাধ ও নিরস্ত্র বাঙালি বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা শুরু করেছিল। এর একটি আন্তর্জাতিক স্বীকৃতি দরকার কারণ এটি হাজার হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবে এবং ইতিহাসের সাথে ন্যায়বিচার করবে।

রাষ্ট্রদূত সালেহ এসময় ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যারা তাদের জীবন উৎসর্গ করেছেন। নিপীড়িত হাজার হাজার নারীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ‘একাত্তরে গণহত্যা ও হত্যার ক্ষেত্র’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক আইন প্রণেতা, কূটনীতিক, ইউরোপীয় কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা, একাডেমিয়া ও মিডিয়ার প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

 

Tags: ২৫ মার্চ গণহত্যা দিবসগণহত্যাব্রাসেলস
Previous Post

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল রোনালদোর ক্লাব

Next Post

‘বিদেশ’ করতে গিয়ে অমি-পলাশ-মিশুদের ভয়াবহ অভিজ্ঞতা!

Next Post
অমি, পলাশ, মিশু ও বন্ধুদের সমুদ্রের পাড়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিদেশ' করতে গিয়ে অমি-পলাশ-মিশুদের ভয়াবহ অভিজ্ঞতা!

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে পুতিনের শুভেচ্ছা বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT