চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থাকলে অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০২৪ প্যারিস অলিম্পিকে রাশিয়া ও বেলারুশ অংশ নিলে বয়কট করতে পারে অন্তত ৪০ দেশ। পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটন মন্ত্রী কামিল বোর্টনিচক এমন মন্তব্য করেছেন।

‘শুধু ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও কানাডাসহ অন্তত ৪০ দেশ অলিম্পিক বর্জন করতে পারে। যদি অলিম্পিক গেমস বর্জন করতে হয়, আমরা সেই জোটের অংশ হতে চাই। আর জোটগত বয়কট হলে আসরটি তার গুরুত্ব হারাবে।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০২৪ অলিম্পিকে রাশিয়া ও বেলারুশ অ্যাথলেটদের অংশগ্রহণ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেছে। ‘নিরপেক্ষ’ হয়ে প্রতিযোগিতায় এ দুদেশের খেলোয়াড়রা অংশ নিতে পারবেন, এটিকে একটি সুন্দর সমাধান বলছে আইওসি।

এরমধ্যেই রাশিয়া ও বেলারুশ খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকায় খেলতে দেয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও পোল্যান্ড।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোয় রাশিয়া আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে একরকম নিষিদ্ধই আছে। রাশিয়াকে যুদ্ধে সহযোগিতা করায় বেলারুশের ক্রীড়াবিদদেরও নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে।

গত সপ্তাহের ঘোষণায় আইওসি বলেছে, শুধু পাসপোর্টের কারণে ক্রীড়াবিদদের কোনো প্রতিযোগিতায় অংশ নেয়ায় বাধা দেয়া উচিত হবে না। এরপর থেকে উত্তাপ বাড়ছে প্যারিস মহাযজ্ঞ ঘিরে।

Tags: ইউক্রেনপোল্যান্ডপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সবেলারুশরাশিয়া
Previous Post

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Next Post

ক্যাশলেস যুগে প্রবেশ করল পঞ্চগড়

Next Post
পশ্চিমবঙ্গের মানচিত্র, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাশলেস যুগে প্রবেশ করল পঞ্চগড়

আর্জেন্টিনার মেসি গোল করে জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি নিশ্চিত ছিলেন জিতবেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT