চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি নিশ্চিত ছিলেন জিতবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার মেসি গোল করে জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হার। রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬তে ফ্রান্সের কাছে কাটা পড়া। আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্নভঙ্গের বছর দীর্ঘ হচ্ছিল। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হার, কাতার বিশ্বকাপেও অপেক্ষার পুনরাবৃত্তি হতে চলেছিলে। বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচটি মেক্সিকোর বিপক্ষে ছিল। গুরুত্বপূর্ণ ওই ম্যাচ জিতবেন, এমন আত্মবিশ্বাস ছিল মেসিদের। আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাতকারে বলেছেন এলএম টেন।

‘সৌদি আরবের কাছে হারের পরও আমরা আত্মবিশ্বাসী ছিলাম ভালো করব। আমাদের বিপক্ষে সৌদি ম্যাচটি জিতবে, এমন আশা করিনি। ভালো খেলে জিতেছিল দলটি। হার দিয়ে বিশ্বকাপের মতো আসর শুরু করাটা অনেক কঠিন। পরের ম্যাচে জয় আবশ্যক হয়। তা না হলে অন্যদের উপর নির্ভর করতে হতো। আমরা যদি হারতাম, আমাদের কোনো পথ খোলা থাকত না।’

হারের পর দলের পরিস্থিতি কেমন ছিল, কী কথা হয়েছিল, সেটিও তুলে ধরেছেন আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমরা যে অবস্থায় আছি সেটা কঠিন, চলো আমরা এখান থেকে বের হওয়ার চেষ্টা করি। ভুলে যাও আমরা কি খেলেছি, সবসময় যেমন খেলি সেটাই খেলার চেষ্টা করো। ৩৫ ম্যাচ (আসলে ৩৬) অপরাজিত থেকে এসেছিলাম। আমরা যদি স্বাভাবিক খেলতে পারি তাহলে মেক্সিকোর উপর প্রাধান্য বিস্তার করতে পারবো। যদিও তারা অনেক ভালো দল এবং আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে।’

‘মুখোমুখি খেলায় আমরা এগিয়ে এবং ধৈর্য ধরে স্থিরভাবে খেলতে পারলে আমরা জিতবো জানতাম। খেলাটা ধৈর্য ধরে শেষ করা কঠিন ছিল। ওই সময় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম এবং বেশকিছু বল হারিয়েছিলাম। কিন্তু খেলার ধরন হিসেবে সেটা ঠিক ছিল।’ নিজেদের শক্তিমত্তায় ভরসা রাখার বিষয়ে বলেন মেসি।

‘পোল্যান্ডের সঙ্গে আমাদের ভালো একটি ম্যাচ হয়েছিল। পেনাল্টি মিস করার পরও একইভাবে খেলা চালিয়ে যেতে থাকি। আমরা খেলাকে আরও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, যেমনটা সৌদির সাথে হারার আগে করেছি। সৌদির সঙ্গে হারাটা ছিল কাকতালীয়। প্রথমার্ধে আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি এবং যদি ২-০তে এগিয়ে যেতাম, পরিস্থিতি ভিন্ন হতো। তারা দুবার এসেই দুটি গোল করেছিল, যা আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে দেয়। ওটাই ছিল আমাদের প্রত্যাবর্তনের গল্প।’ ফিরে আসার গল্প এভাবেই তুলে ধরেছেন আর্জেন্টিনার প্রাণভোমড়া।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022মেক্সিকোমেসিসৌদি আরব
Previous Post

ক্যাশলেস যুগে প্রবেশ করল পঞ্চগড়

Next Post

শেষ ম্যাচ রাঙিয়ে গেলেন ইফতিখার

Next Post
ইফতিখার ব্যাট হাতে উল্লাসে, শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ম্যাচ রাঙিয়ে গেলেন ইফতিখার

শোয়েব মালিকের হাসিমুখের ছবি, ক্রিকেটার হিসেবে পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব মালিকের ‘৫০০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT