চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কা-মদিনায় হুতি হামলার নিন্দা ওআইসির, সৌদির পাশে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলে হুতি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই ঘটনায় সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ সংস্থা কিউএনএ জানায়, এক বিবৃতিতে ওআইসি হুতিদের হামলাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, এসব হামলায় বেসামরিক মানুষ আতঙ্কিত হয়েছেন এবং ইসলামি পবিত্র স্থান ও মসজিদের পবিত্রতা লঙ্ঘিত হয়েছে। এতে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওআইসির মহাসচিবের কার্যালয় বলেছে, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা সন্ত্রাসবাদ, যা ইসলামের মূল্যবোধ এবং আন্তর্জাতিক রীতি, নীতি ও আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি হামলার জন্য দায়ীদের প্রতিহত করা এবং ভবিষ্যতে পবিত্র স্থানগুলোতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পবিত্র স্থান ও মুসলমানদের জীবন সুরক্ষায় দেশটি যে পদক্ষেপ নেবে, তাতে সমর্থনের কথা জানিয়েছে ওআইসি।

এদিকে মক্কার পবিত্র স্থানে ড্রোন হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মক্কা আল-মুকাররমার পবিত্র স্থানে ড্রোন হামলার জঘন্য ও নিন্দনীয় চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছেন।

শাহবাজ শরিফ বলেন, এ ঘটনায় পাকিস্তানের মানুষ গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। হামলা প্রতিহত করায় সৌদি সশস্ত্র বাহিনীর ‘অসাধারণ সতর্কতা, সাহস ও পেশাদারিত্বের’ প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে সংঘাত আরও বাড়তে পারে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাঁর মতে, সংঘাতে অঞ্চলটি ইতোমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টেকসই শান্তির একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি।

সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় পাকিস্তান সৌদি আরবের পাশে থাকবে বলেও জানান শাহবাজ শরিফ।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, মক্কার দিকে অগ্রসর হওয়া একটি হুতি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। হুতিরা অবশ্য মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

Tags: ইসলামি সহযোগিতা সংস্থাওআইসিপাকিস্তানের প্রধানমন্ত্রীশাহবাজ শরিফহুতিদের হামলা
Previous Post

‘সকাল-সন্ধ্যা কাজ করছেন প্রধানমন্ত্রী, ফল পেতে সময় লাগবে’

Next Post

মক্কায় হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

Next Post
ছবি: সংগৃহীত

মক্কায় হামলার নিন্দা জানালেন জামায়াত আমির

ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT