চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়খরা কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আবু রায়হান ইফাত by আবু রায়হান ইফাত
10:32 অপরাহ্ন 06, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ছয় হারের পর অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের দুর্দান্ত ইনিংসে ঘটনা বহুল ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে টিম টাইগার্স। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে কোয়ালিফাই করার আশা বাঁচিয়ে রাখলো টিম টাইগার্স।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৪৯.৩ ওভারে ২৭৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে নেমে ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স।

এ নিয়ে আসরে দ্বিতীয় জয় দেখল বাংলাদেশ। আট ম্যাচে চার পয়েন্ট নিয়ে রানরেটে নেদারল্যান্ডস ও লঙ্কানদের পেছনে ফেলে টেবিলের সাতে ওঠে আসলো টাইগাররা। তাতেই আশা জেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসরে কোয়ালিফাই করার। পাকিস্তানে হতে চলা আসরটিতে খেলতে হলে বিশ্বকাপের সেরা আটে থাকতে হবে টাইগারদের। অন্যদিকে সমান ম্যাচ খেলে সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে টেবিলের আটে নেমেছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার দেয়া ২৮০ রানের লক্ষ্যে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আবারও ব্যর্থ ওপেনারদ্বয়। ফিরে গেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঝড়ো শুরুর আভাস দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম দুই ওভারে তুলে নেন ১৭ রান। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট হারায় টিম টাইগার্স। দিলশান মাদুশঙ্কার বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দেন তানজিদ হাসান। ৫ বলে ৯ রান করে ফেরেন।

সপ্তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪১ রানে মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হন লিটন দাস। লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান দুটি করে চার ও ছক্কায় ২২ বলে ২৩ রান করে।

এরপর হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। ২১তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুজের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন শান্ত। আট চারে ৫৮ বলে ফিফটি স্পর্শ করেন টাইগার টপঅর্ডার।

২৫তম ওভারের শেষ বলে দুশমন্থ চামিরার ডেলিভারিতে চার হাঁকিয়ে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি পূর্ণ করেন সাকিব। সাতটি চার ও এক ছক্কায় ৪৭ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব।

৩১.১ ওভারে দলীয় ২১০ রানে সাকিব আল হাসানের উইকেট তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১২ চার ও দুই ছক্কায় ৬৫ বলে ৮২ রানে আসালাঙ্কার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান টাইগার অধিনায়ক।

সাকিব ফেরার পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি শান্ত। ৩৪তম ওভারে ম্যাথুজের দ্বিতীয় শিকার হন টাইগার টপঅর্ডার। ১০১ বলে ৯০ রান করে বোল্ড হয়ে সেঞ্চুরি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়েই ফিরে যান শান্ত। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে নিজের হাজার রান পূর্ণ করেন তিনি। লঙ্কানদের বিপক্ষে নামার আগে হাজার রান থেকে পাঁচ রান দূরে ছিলেন শান্ত। ক্যারিয়ারের ৩৭তম ইনিংসে পৌঁছান হাজারি ক্লাবে।

৩৭.৪ ওভারে দলীয় ২৪৯ রানে মুশফিকুর রহিমকে ফেরান দিলশান মাদুশঙ্কা। ১৩ বলে ১০ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। পরের ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরান মাহেশ থিকসানা। ২৩ বলে ২২ রান করেন রিয়াদ।

৪০.১ ওভারে দলীয় ২৬৯ রানে মেহেদী হাসান মিরাজকে নিজের দ্বিতীয় শিকার বানান মাহেশ থিকসানা। ৫ বলে ৩ রান করেন টাইগার অলরাউন্ডার। এরপর তানজিম হাসান সাকিবকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয়। ৭ বলে ১৫ রানে অপরাজিত থাকেন হৃদয়, ৬ বলে ৫ রানে তানজিম।

লঙ্কানদের হয়ে দিলশান মাদুশঙ্কা নেন তিনটি উইকেট। মাহেশ থিকসানা ও অ্যাঞ্জেলো ম্যাথুজ নেন দুটি করে উইকেট।

এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের ইনিংসে ঘটেছে দুর্লভ এক ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টাইমড-আউটের দেখা মিলেছে। ২৫তম ওভারের দ্বিতীয় বলে সামারাবিক্রমাকে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব। পরে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যার কিছুক্ষণ পর কোনো বল না খেলেই আউট হয়ে ফিরে যেতে হয় লঙ্কান অভিজ্ঞ তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউট হয়ে ক্রিজ ছাড়েন ম্যাথুজ।

সতীর্থের আউটের পর ঠিকঠাক সময়েই মাঠে এসেছিলেন ম্যাথুজ। একসময় ব্যাট করারও প্রস্তুতি নেন। হেলমেট আঁটসাঁট করতে ফিতায় টান দেন ব্যাটিং পজিশন নেয়ার আগে। তখন হেলমেটের ফিতার একপাশ ছিঁড়ে যায়।

ম্যাথুজ তখন ড্রেসিংরুমের দিকে নতুন হেলমেটের ইঙ্গিত করেন। মাঠ আম্পায়ারকে বলেন যে ভুল হেলমেট নিয়ে ঢুকে পড়েছেন, ফিতা ছেঁড়ার বিষয়টি অবগত করেন। ড্রেসিংরুম থেকে এক সতীর্থ ম্যাথুজের জন্য আরেকটি হেলমেট নিয়ে মাঠে ঢুকে পড়েন। সেই সময় সাকিব টাইমড-আউটের আবেদন জানান মাঠ আম্পায়ারের কাছে। আম্পায়ার নিয়ম মেনে ম্যাথুজকে আউট ঘোষণা করেন।

এমসিসির ক্রিকেট আইনের ৪০.১.১ ধারা অনুযায়ী ‘টাইমড-আউট’র ব্যাপারে বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটার ক্রিজে এসে যদি ৩ মিনিটের মধ্যে কোনো বল মোকাবেলার জন্য প্রস্তুত না হন, তবে তিনি টাইমড-আউট হবেন। সেই নিয়মে ম্যাথুজকে সাজঘরে ফিরে যেতে হয় কোনো বল না খেলেই।

তবে আইসিসির বিশ্বকাপ নীতিমালায় বলা হয়েছে, টাইমড-আউটের সিদ্ধান্ত কার্যকর হবে নতুন ব্যাটার মাঠে আসার ২ মিনিটের মধ্যে। আম্পায়াররা যখন ম্যাথুজকে আউটের সিদ্ধান্ত দেন, ততক্ষণে বয়ে যায় প্রায় ৫ মিনিট। যার মধ্যে আম্পায়াররা লঙ্কান তারকাকে আউট দিতে প্রায় এক মিনিট সময় ব্যবহার করেছেন।

দিল্লিতে লঙ্কানদের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন চারিথ আসালাঙ্কা তার সেঞ্চুরিতে ভর করে লড়াই করার পুঁজি পায় লঙ্কানরা। ৪৮তম ওভারের দ্বিতীয় বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন আশালাঙ্কা। ৬ চার ও ৪ ছক্কায় শতক ছুঁয়েছেন ১০১ বলে। পরের ওভারেই তানজিমের শিকার হয়ে ফেরেন আসালাঙ্কা। ১০৫ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে থামেন। ওভারের শেষ বলে কাসুন রাজিথাকে ফেরান সাকিব। ইনিংসের তিন বল বাকি থাকতে ২৭৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান নেন দুটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
Previous Post

বাসে আগুন দেওয়া ব্যক্তিদের মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠাতেন বিএনপির এক নেতা: সিটিটিসি

Next Post

বাংলাদেশ নারীর অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারীর অধিকার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের জাতীয় পতাকা fluttering in the wind. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ নভেম্বর 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' পালন করবে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT