আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহ সারা দেশে আগামীকাল ৭ নভেম্বর মঙ্গলবার ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করবে।
আজ সোমবার ৬ নভেম্বর এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো সারা দেশে ৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও আলোচনা সভা। এছাড়াও বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
উল্লেখ্য, তথাকথিত সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের এদিনে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া। ফলে এ দিনটিকে অনেকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস বলেও পালন করে থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগসহ প্রগতিশীল দল ও সংগঠনগুলোর অনেকে দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে। আর জাসদ দিনটিকে স্মরণ করে সিপাহী-জনতা দিবস হিসেবে।








