চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে হয়েছিল আমি যুদ্ধে ছিলাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 পূর্বাহ্ন 07, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড-আউট’ করায় বির্তকের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররাও। ‘ক্রিকেট চেতনা’র পরিপন্থী বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে সে সময় লড়াইটাকে যুদ্ধ হিসেবেই দেখেছেন টাইগার অলরাউন্ডার।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টানা ছয় হারের পর বিশ্বকাপের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স। সেই সঙ্গে বাঁচিয়ে রাখলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের কোয়ালিফাই করার সম্ভাবনাও। সব ছাপিয়ে আলোচনার তুঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড-আউটের’ ঘটনা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারের প্রশ্নে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সাকিব। বলেছেন, ‘আমাদের একজন ফিল্ডার এসে বলেছে যে, আবেদন করলে সে (ম্যাথুজ) আউট হয়ে যাবে। আম্পায়ার আমাকে জিজ্ঞেস করলেন, আমি সিরিয়াস কিনা? আমি বলেছি, না, যদি নিয়মে থাকে, যদি আউট হয়, তাহলে আমি আবেদন করছি। ঠিক এটাই হয়েছে।’

‘এটা আইনে আছে। আমি জানি না এটা ঠিক নাকি বেঠিক। মনে হয়েছিল আমি যুদ্ধে ছিলাম। আমার একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমাকে দলের জয় নিশ্চিত করতে হতো। সে জন্য যা করার ছিল, আমি তা করেছি। এ নিয়ে বিতর্ক হবে। যদি আইনে থাকে, তাহলে আমার এই সুযোগগুলো নিতে আপত্তি নেই।’

ম্যাথুজকে ‘টাইমড-আউট’ করে ফেরানো টাইগারদের জয়ে সাহায্য করেছে বলে জানিয়েছেন সাকিব। বলেছেন, ‘আমি অস্বীকার করব না, এটা আমাদের সাহায্য করেছে। লড়াই করতে অনুপ্রেরণা দিয়েছে।’

ম্যাচের ২৫তম ওভারের দ্বিতীয় বলে সামারাবিক্রমাকে আউট করেন টাইগার অধিনায়ক সাকিব। পরে ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। যার কিছুক্ষণ পর কোনো বল না খেলেই টাইমড-আউট হয়ে ফিরে যেতে হয় লঙ্কান অভিজ্ঞ তারকাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউট হয়ে ক্রিজ ছাড়েন ম্যাথুজ।

সতীর্থের আউটের পর ঠিকঠাক সময়েই মাঠে এসেছিলেন ম্যাথুজ। একসময় ব্যাট করারও প্রস্তুতি নেন। হেলমেট আঁটসাঁট করতে ফিতায় টান দেন ব্যাটিং পজিশন নেয়ার আগে। তখন হেলমেটের ফিতার একপাশ ছিঁড়ে যায়।

ম্যাথুজ তখন ড্রেসিংরুমের দিকে নতুন হেলমেটের ইঙ্গিত করেন। মাঠ আম্পায়ারকে বলেন যে ভুল হেলমেট নিয়ে ঢুকে পড়েছেন, ফিতা ছেঁড়ার বিষয়টি অবগত করেন। ড্রেসিংরুম থেকে এক সতীর্থ ম্যাথুজের জন্য আরেকটি হেলমেট নিয়ে মাঠে ঢুকে পড়েন। সেই সময় সাকিব টাইমড-আউটের আবেদন জানান মাঠ আম্পায়ারের কাছে। আম্পায়ার নিয়ম মেনে ম্যাথুজকে আউট ঘোষণা করেন।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবাংলাদেশম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিব
Previous Post

এমন আউট নিজেই সমর্থন করেন ম্যাথুজ

Next Post

ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি লঙ্কানরা

Next Post
ক্রিকেট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান ও শ্রীলঙ্কার ফিল্ডার. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি লঙ্কানরা

কাজী শাহেদ আহমেদ হাসিমুখে বসে, পেছনে বইয়ের তাক. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুমাত্রিক কাজী শাহেদ আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT