চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও সেমির স্বপ্ন দেখছেন হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে কথা বলছেন, বাংলাদেশ ক্রিকেট কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের চলতি আসরে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে জিতলেও হেরেছে দুটিতে। টানা দুই হারে পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে নেই টিম টাইগার্স। সেমিফাইনালের দৌড়ে রয়েছে কিছুটা ব্যাকফুটে। তবে এখনও সেমির স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে লড়বে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন হাথুরুসিংহে। সেই সঙ্গে জিততে চান ভারতের বিপক্ষেও। বলেছেন, ‘কালকের ম্যাচটাই আমাদের কাছে সব। আমরা এখন থেকে সব কটি ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছি।’

‘গত দুই সপ্তাহে যা ঘটেছে, ততে বলা যায় বিশ্বকাপ এখন সবার জন্য উন্মুক্ত। আমাদের ছয়টি ম্যাচ বাকি। আমরা বিশ্বাস করি, আমরা ছয়টা ম্যাচ জিততে পারি। কালকের (ভারত) ম্যাচের আগে এটাই আমাদের অনুপ্রেরণা।’

সম্প্রতি ভারতের বিপক্ষে ভালোই করছে বাংলাদেশ। শেষ চার দেখায় ভারতকে হারিয়েছে তিনটিতে। সবশেষ দুইদলের দেখা হয়েছিল এশিয়া কাপে। সেখানেও জিতেছে বাংলাদেশ। এর আগে গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সাম্প্রতিক ফর্ম নিয়ে অবশ্য কিছুটা আশাবাদী টাইগারদের লঙ্কান কোচ। বলেছেন, ‘সম্প্রতি ভারতের বিপক্ষে আমরা ভালোই খেলেছি। তবে বিশ্বকাপের লড়াইটা সম্পূর্ণ ভিন্ন। আশা করছি, আমরা পুরো ম্যাচ খেলার সুযোগ পাব, আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারব। আমরা যদি প্রতিভা অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারি।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশভারতলিড স্পোটর্সসাকিবহাথুরু
Previous Post

‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে’

Next Post

ভারত ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩, সানসিল্কের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা পেলেন সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT