চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যারা পেলেন সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 পূর্বাহ্ন 19, অক্টোবর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩, সানসিল্কের পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৮তম আসর। রাজধানীর সেরাটন হোটেলে বুধবার রাতে তারকা খচিত আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।

ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজসহ ইউনিলিভার ও সানসিল্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে একে একে হাজির হয়েছিলেন দেশীয় সংগীতের উজ্জ্বল নক্ষত্ররা।এবারের আসরে পুরস্কার পেয়েছেন দেশের নামী গীতিকার সুরকার সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ও সংগীত সংশ্লিষ্টরা।

আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। অন্যান্য ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ মিউজিক ভিডিওর জন্য পুরস্কার অর্জন করেন: তানিম রহমান অংশু ও আনিকা, ইয়ামিন ইলান এবং অনিমা রায়।

বিষয়ভিত্তিক গানে ভালোবাসা দিবসের গান ‘বাজছে প্রেম আবার’ গানটির জন্য শ্রভ্র দেবকে অ্যাওয়ার্ড দেয়া হয়।

চ্যানেল আই অনলাইন সানসিল্ক-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অতিথি ও সংগীতশিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ জুরি ও আয়োজকদের বিবেচনায় আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন মাহমুদ মুরাদ এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি হয়েছে সাউন্ডটেক।

শ্রেষ্ঠ ব্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে চিরকুট। হে গানটির জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সৈয়দ আরিফ আল হক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন এবং অভিমানী ছাতা গানের জন্য শ্রেষ্ঠ নবাগত শিল্পী হয়েছেন হুমাইরা ঈশিকা।

এছাড়া ছায়াছবির গানে সেরা শিল্পী ইমন চৌধুরী, আতিয়া আনিসা (পাপ পূণ্য)। যৌথভাবে পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা।

পায়ের ছাপ সিনেমা জন্য সেরা ছায়াছবির সুরকার নির্বাচিত হয়েছেন ফুয়াদ নাসের বাবু। সেরা গীতিকার রাসেল মাহমুদ, যিনি ‘দামাল’ ছবির টাইটেল গানটি লেখেন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া লোকগানে ঐশী, দ্বৈত ও আধুনিক গানে আসিফ-লোপা, নজরুল সংগীতে খায়রুল আলম শাকিল, উচ্চাঙ্গ সংগীতে কণ্ঠে সুপ্রিয়া দাস এবং যন্ত্রে সোহিনী মজুমদার ও সুব্রত বিশ্বাসকে পুরস্কার দেয়া হয়েছে।

রবীন্দ্র সংগীতে বুলবুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পী আধুনিক গানের শিল্পী হিসেবে রুনা লায়লাকে প্রদান করা হয়েছে এবারের মিউজিক অ্যাওয়ার্ড।

আধুনিক গানের শ্রেষ্ঠ সুরকার হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন তাপস ও ফাহমিদা নবী। আধুনিক গানের শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন জয় শাহরিয়ার।

অ্যাওয়ার্ড গ্রহণ শেষে সংগীত সংশ্লিষ্টরা জানান, এশিয়ার অন্যতম সম্মানজনক সংগীতের এই অ্যাওয়ার্ড গ্রহণ করে তারা আগামীর পথচলায় আরো বেশি অনুপ্রেরণা পেয়েছেন।

জানা যায়, চ্যানেল আই মিউজিকিক অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানটি আগামী ডিসেম্বরে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।

Tags: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'নুসরাত ফারিয়াফরিদুর রেজা সাগররুনা লায়লালিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

ভারত ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Next Post

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-ভারত

Next Post
বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-ভারত

বাইডেন ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দেন, প্রেসিডেন্টের বক্তৃতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির উদ্দেশে ভাষণ দিবেন মার্কিন প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT