চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষা শুধু তামিমের জন্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 11, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর কিছুদিন আলোচনায় ছিল বিশ্বকাপ এবং এশিয়া কাপের অধিনায়কত্বের বিষয়টি। সাকিব আল হাসানের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে নেতৃত্বের অপেক্ষার সমাধান করেছে বিসিবি। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে থাকছেন না তামিম। এমনকি বিশ্বকাপের আগে দলে ফিরতে পারবেন কিনা, সেটা নিয়েও রয়েছে শঙ্কা। যে কারণে এশিয়া কাপের পর তামিমের সম্ভাব্য বিকল্প নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানান, শনিবার এশিয়া কাপ ও বিশ্বকাপের দল দেয়া হবে। এশিয়া কাপ ও বিশ্বকাপের দল একই থাকবে বলেও আভাস দিয়েছেন বিসিবি প্রধান। তবে প্রশ্ন ও অপেক্ষা শুধু তামিমের জন্য।

‘আমাদের এশিয়া কাপ স্কোয়াড ও বিশ্বকাপ স্কোয়াড একই হওয়ার কথা। মানে এশিয়া কাপ যারা খেলবে তারাই বিশ্বকাপ খেলবে। শুধু একটা পজিশন নিয়ে আমাদের সমস্যা। আমরা এখনও তামিমের খেলার ব্যাপারে নিশ্চিত নই। সে ফিট হবে কিনা সেটিও আগে থেকে বলা মুশকিল। যদি সে ফিট হয় তাহলে তো অবশ্যই খেলবে। যে কারণে আমাদের একজন বিকল্প ওপেনারও প্রস্তুত রাখতে হবে।’

‘যদিও বিষয়টি নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত নই। তবে আমার মনে হয় এশিয়া কাপে এক-দুজন ওপেনারকে ট্রায়াল করানো হতে পারে। কিন্তু সবকিছুই হবে যদি তামিম ফিরতে না পারে। আর তামিম খেললে তো কোনো কথাই নেই।’

এর আগে গত মাসে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি ওয়ানডে দলে ফিরে এলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, চোটের কারণে এশিয়া কাপে খেলবেন না। খেলবেন বিশ্বকাপে।

Tags: এশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমপাপনবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

বিশ্বকাপের দৌড়ে তাইজুলের চেয়ে এগিয়ে নাসুম

Next Post

গানের পর ট্রেলার, প্রশংসিত নির্মাতা হৃদি

Next Post
প্রধান চরিত্রের সালাম ও সম্মান প্রদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

গানের পর ট্রেলার, প্রশংসিত নির্মাতা হৃদি

তরমুজ কাঁচা মরিচের দোকানে টমেটো বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাল্টা-আপেলের দোকানে টমেটোর আলাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT