বাজারের বিলাসী ফল মাল্টা-আপেলকে ছাড়িয়ে গেছে নিত্য দিনের সবজি টমেটো ও কাঁচা মরিচ। পেপে পটল ছাড়া বেশিরভাগ সবজি কেজি ৭০ টাকায় বিক্রি হলেও টমেটো এবং কাঁচা মরিচ তিনশ ছুঁই ছুঁই। এক ডজন ডিমের দাম ১শ’ ৬০ টাকা ছাড়িয়ে গেছে। প্রোটিনের চাহিদা মেটানোর সুযোগ আরো কমে গেলো বলছেন ক্রেতারা।







