চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের অপেক্ষা বাড়াল বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 20, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket stadium under floodlights with covers on the pitch at night. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে আরও বড় সংগ্রহ। সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে দেয় ৩৫০ রানের বিশাল লক্ষ্য। মুশফিকুর রহিমের দ্রুততম (৬০ বলে) সেঞ্চুরিতে বাংলাদেশ পৌঁছায় রানের চূড়ায়।

আগের ম্যাচে ৩৩৮ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই রেকর্ড ভাঙতে সময় লাগল মোটে ৪৮ ঘণ্টা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ৩৪৯ রান।

৬০ বলে ১৪ চার ও ২টি ছয়ে মুশফিক পৌঁছান তিন অঙ্কে। ওয়ানডেতে আগের রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার।

রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোন ছুঁয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানে পৌঁছান, ওয়ানডেতে মুশফিক ৭ হাজার ও লিটন দাস পৌঁছান ২ হাজার রানের ক্লাবে।

দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার পর আগ্রাসী হয়ে ওঠেন মুশফিক। চারের পসরা সাজিয়ে আইরিশ বোলারদের হতাশায় ডোবান। টি-টুয়েন্টি ধাচের ব্যাটিং করেন তিনি।

বড় সংগ্রহের পথে লিটন দাস ৭০, নাজমুল হোসেন শান্ত ৭৩, তৌহিদ হৃদয় ৪৯ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

Tags: ওয়ানডে সিরিজলিটনলিটন দাসলিড স্পোর্টসশান্তসাকিবসিলেট
Previous Post

অভিনয় ছেড়ে দিচ্ছেন জুনিয়র এনটিআর?

Next Post

বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের কান্না

Next Post
শিক্ষার্থীরা মানববন্ধন করে বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহানুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের কান্না

ধানের চারা রোপণ করছে কৃষক, বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT