চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের কান্না

এস কে রাসেল by এস কে রাসেল
7:43 অপরাহ্ন 20, মার্চ 2023
in কিশোরগঞ্জ, জনপদ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা মানববন্ধন করে বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সহানুভূতি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অলিমা রাবেয়া কিবরিয়া এবার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। কিন্তু পরিবর্তিত ফলাফলে তার নাম নেই। তার মতো ফাহমিদা আক্তার প্রমী, অরিত্র দেবনাথ অরূপ, আফঈদা সুলতানা নূসরাসহ অনেকেই প্রথম ধাপের ফলাফলে বৃত্তি পেয়েছিল। কিন্তু পরিবর্তিত ফলাফলে তাদের নাম বাদ পড়ে। এমন অবস্থায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে তারা।

তাই প্রথম ধাপের ঘোষিত ফলাফলের সাথে সমন্বয় করে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার সঠিক ফলাফল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ শিশু অধিকার মঞ্চ নামে একটি সংগঠনের ব্যনারে। ‘আমরা বৃত্তি পেয়েছি। কিন্তু আমাদের বৃত্তি কেড়ে নিয়ে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। আমরা এর বিচার চাই।’ বলে বৃত্তিবঞ্চিত শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

সোমবার (২০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধনটি করে বৃত্তিবঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবক শামসুন্নাহার রীমা বলেন, বৃত্তি পাওয়ার খবরে আমরা সকলেই আনন্দে আত্মহারা হয়েছিলাম। কিন্তু পরিবর্তিত ফলাফলে হতাশ হয়েছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্তান। তাকে কোনভাবেই বোঝাতে পারছি না, তার মানসিক অবস্থা বলে বোঝানোর মতো নয়।

কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির বলেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। বৃত্তির ফলাফল নিয়ে যা হয়েছে, তার জন্য রাষ্ট্রের দায় রয়েছে। এর সঙ্গে যারা জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং প্রথম ধাপের ফলাফলের সঙ্গে সমন্বয় করে আবারও ফলাফল ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে ঘোষণা দেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি পঞ্চম শ্রেণির বৃত্তির ফল ঘোষণার কয়েক ঘন্টা পরই কারিগরি ত্রুটি দেখিয়ে ফলাফল বাতিল করে কর্তৃপক্ষ। পরে নতুন করে যে ফলাফল ঘোষণা করা হয়, সেখানে প্রথম ধাপে ঘোষিত বৃত্তিপ্রাপ্ত অনেকেরই নাম বাদ পড়ে।

Tags: মানবন্ধন
Previous Post

সিরিজ জয়ের অপেক্ষা বাড়াল বৃষ্টি

Next Post

বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

Next Post
ধানের চারা রোপণ করছে কৃষক, বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, মাদকমুক্ত সমাজের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT