চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক কাটিয়ে মঞ্চে ফিরছে ‘অড সিগনেচার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 04, আগস্ট 2025
in বিনোদন
A A
অড সিগনেচার ব্যান্ডের সদস্যরা মঞ্চে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দুঃখজনক ঘটনার গভীর ছায়া পেরিয়ে আবারও মঞ্চে ফিরছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’। দীর্ঘ এক বছরের নীরবতার পর ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামে কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি।

আগামী ১৪ আগস্ট, ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত আয়োজন।

এর আগে ১ আগস্ট কনসার্টটি হওয়ার কথা থাকলেও, ব্যান্ডের ঘনিষ্ঠ বন্ধু ‘ওউন্ড’ ব্যান্ডের ফ্রন্টম্যান ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ.কে রাতুলের অকাল প্রয়াণে তা স্থগিত করা হয়। ‘অড সিগনেচার’-এর আসন্ন কনসার্টটির সাউন্ড ডিজাইনের দায়িত্বে ছিলেন রাতুল, যিনি শুধু প্রযুক্তির কারিগরই নন, ছিলেন ব্যান্ডটির জন্য এক অভিভাবকতুল্য মানুষ।

অড সিগনেচারের সদস্যরা জানান, এই শোক কাটিয়ে তোলা সহজ ছিল না। তার আগে ২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্যান্ডের প্রধান ভোকালিস্ট আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর দীর্ঘদিন সব ধরনের কার্যক্রম থেকে দূরে ছিল ব্যান্ডটি।

তবে হার না মানা মানসিকতা নিয়ে চলতি বছরের মে মাসে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে ‘অড সিগনেচার’ ফেরার আভাস দেয়। এবার তারা ফিরছে পূর্ণ উদ্যমে, নতুন কনসার্ট আর নতুন পরিকল্পনা নিয়ে।

১৪ আগস্টের কনসার্টে ব্যান্ডটির নতুন লাইনআপ উন্মোচন করা হবে বলে জানা গেছে। পাশাপাশি ঘোষণা আসবে একটি নতুন অ্যালবামের পরিকল্পনারও। কনসার্টটি আয়োজন করছে প্রাইমওয়েভ কমিউনিকেশনস, এবং এটি শুরু হবে বিকেল ৩টায়।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘অড সিগনেচার’ অল্প সময়েই দেশের তরুণদের মধ্যে জায়গা করে নেয়।

Tags: অড সিগনেচারওউন্ডগানব্যান্ডরাতুললিড বিনোদনসংগীত
Previous Post

ওভালে ইংল্যান্ডের নাকের ডগায় থাকা ম্যাচে ‘জিতে যাবে’ বৃষ্টি?

Next Post

পর্যটকের অভাবে কলকাতার ‘মিনি বাংলাদেশ’র ক্ষতি এক হাজার কোটি রুপি

Next Post
কলকাতার ‘মিনি বাংলাদেশ’ বাজারে বিক্রেতা ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকের অভাবে কলকাতার ‘মিনি বাংলাদেশ’র ক্ষতি এক হাজার কোটি রুপি

জামাল বসে আছেন সংবাদ সম্মেলনে, পেছনে ব্যাকড্রপে লোগো ও বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে ‘র‍্যাঙ্কিং’ দিয়ে বিবেচনা করতে চান না জামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT