চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দুর্ঘটনায় তছনছ ব্যান্ড ‘অড সিগনেচার’

ব্যান্ড ‘অড সিগনেচার’ এর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 12, মে 2024
in বিনোদন
A A
বাংলাদেশি ব্যান্ড অড সিগনেচার এর সদস্যরা প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার ভোরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ব্যান্ড ‘অড সিগনেচার’ এর ভোকাল পিয়ালের মর্মান্তিক মৃত্যু এবং দলটির একাধিক সদস্য মারাত্মক আহত হওয়ার ঘটনায় সংগীত অঙ্গনে শোকের ছায়া। আর এরমধ্যেই ব্যান্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার ‘অড সিগনেচার’ এর অফিশিয়াল ফেসবুক থেকে জানানো হয়, “অড সিগ্নেচারের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত হলো।”

সিলেটে একটি কনসার্টে যোগ দিতে শনিবার ভোর রাতে ঢাকা ছাড়েন পিয়ালসহ ব্যান্ডের আরো তিন সদস্য। এদিন ভোর সাড়ে ৫টার দিকে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে সিলেট থেকে আসা যাত্রিবাহী বাসের ধাক্কায় ধুমড়েমুচড়ে যায় তাদের বহন করা মাইক্রোবাসটি। সেখানে নিহত হন ব্যান্ড সদস্য পিয়ালসহ মাইক্রোবাসটির চালক সালাম।

দুর্ঘটনায় নিহত পিয়াল

মারাত্মক আহত হয়েছেন ব্যান্ডটির অন্য তিন সদস্য সাকিন (২৬), আকিব (২৬) ও অমিতাভ (২৭)। এদিন সিলেটের ওই কনসার্টে দলের সঙ্গে না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়তে হয়নি ব্যান্ডের দুই সদস্য তাহমিদ ও রাকিবের। এরমধ্যে তাহমিদের পরীক্ষা থাকায় এদিন দুপুরের ফ্লাইটে সিলেট পৌঁছানোর কথা। এমন তথ্যই জানালেন ব্যান্ড সদস্য রাকিব।

যার ফেসবুক স্ট্যাটাসটিও শেয়ার করা হয়েছে ব্যান্ডের অফিশিয়াল পেজে। দুর্ঘটনার শিকার বাকিদের আপডেট জানিয়ে রাকিব লিখেন, “আকিবের (ড্রামার) কয়েকটা হাড্ডি ভেঙে যায়, তবে আশা করা যাচ্ছে দ্রুত সেড়ে যাবে। তবে অত দ্রুতও না। সাকিনের (গিটারিস্ট) পা এবং মাথায় হাল্কা ব্যাথা। আর পায়ে প্লাস্টার করা আছে আপাতত। অমিতাভের (কিবোর্ডিস্ট, গিটারিস্ট) অবস্থা তার ডান হাতে কব্জী মচকানো। প্লাস্টার করা আছে। দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যারা উক্ত ঘটনায় বেঁচে ফিরেছে, তাদের শারিরীক অবস্থা উন্নতির পথে গেলেও মানসিকভাবে সবাই বিপর্যস্ত।” এসময় ব্যান্ড সদস্য প্রয়াত পিয়ালের জন্য সবার কাছে দোয়া চান রাকিব।

Tags: অড সিগনেচারপিয়ালব্যান্ডলিড বিনোদন
Previous Post

নির্বাচনের পর অদৃশ্য শক্তির ওপর টিকে আছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম!

Next Post
পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম, পরীক্ষার কাগজের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম!

বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একসঙ্গে পার্টি করা বন্ধুরা আমার যন্ত্রণার দিনে পাশে থাকেনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT