চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম!

হাফিজ রায়হান সাদা by হাফিজ রায়হান সাদা
7:25 অপরাহ্ন 12, মে 2024
in শিক্ষা
A A
পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম, পরীক্ষার কাগজের পাশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

পা দিয়ে পরীক্ষা  দিয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে সিয়াম মিয়া। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্নাহ মিয়া-জোসনা বেগমের ছেলে। স্থানীয়  চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজ এর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ৩.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।

এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১৯৬ পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ১৯৪ উত্তীর্ণ হয়েছে আর জিপিএ ফাইভ পেয়েছে ২৪ জন।

পরীক্ষার ফল জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন সিয়ামের পরিবার ও বাড়ির আশপাশের লোকজন। বিষয়টি শুনেই সাংবাদিকদের মাধ্যমে সিয়ামকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সংসদ সদস্য আবদুর রশিদ।

অভাব, দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মেধাবী শিক্ষার্থী সিয়াম। হাত না থাকলেও অন্যের সাহায্য ছাড়াই পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দেয় সে। অদম্য মানসিক শক্তিতে শারীরিক সীমাবদ্ধতাকে পিছনে ফেলে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যাচ্ছে দিনমজুর পরিবারের সন্তান সিয়াম মিয়া।

জিন্নাহ-জোসনা দম্পতির তিন সন্তানের মধ্যে সিয়াম ছোট। জন্ম থেকেই তার দুটি হাত না থাকলেও হাল ছাড়েনি পড়াশোনা ও খেলাধুলায়।

২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে অংশগ্রহণ করে ভালো ফল করে সে। এরপর জেএসসি পরীক্ষায়ও ভালো ফল করে সিয়াম।

সিয়ামের সহপাঠীরা জানান, ক্রিকেট খেলা, সাঁতার, মোবাইলফোন চালানো, টিউবয়েল চেপে পানি ভরা থেকে শুরু করে খাওয়া-দাওয়ার মতো সব কাজ সে পা দিয়েই করে।

সিয়ামের মনে বিন্দুমাত্র হতাশা নেই। লেখাপড়া করে সরকারি চাকরি করে অভাবের সংসারের হাল ধরতে চায় সিয়াম। শিক্ষকদের প্রত্যাশা সিয়ামের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবে প্রশাসনসহ সমাজের বিত্তবানরা।

Tags: সিয়াম
Previous Post

এক দুর্ঘটনায় তছনছ ব্যান্ড ‘অড সিগনেচার’

Next Post

‘একসঙ্গে পার্টি করা বন্ধুরা আমার যন্ত্রণার দিনে পাশে থাকেনি’

Next Post
বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একসঙ্গে পার্টি করা বন্ধুরা আমার যন্ত্রণার দিনে পাশে থাকেনি’

পূর্ণিমা সুন্দর লাল শাড়ি পরা, ক্যারিয়ারে বড় প্রাপ্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে বড় প্রাপ্তি, যা বললেন পূর্ণিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT