চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইটানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় চাকরিচ্যুত হয়েছিলেন সাবেক কর্মী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 23, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
টাইটান সাবমেরিনের পোর্টহোল উইন্ডো ও ল্যান্ডিং ফ্রেমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটানিকের পাশে ধ্বংসাবশেষ পাওয়া নিখোঁজ সাবমার্সিবল টাইটানের নিরাপত্তা নিয়ে কয়েক বছর আগেই সতর্ক করা হয়েছিল। ওই সময় টাইটানের নিরাপত্তার বিষয়ও উত্থাপিত হয়েছিল।

সিবিসি নিউজ জানায়, নিখোঁজ হওয়া টাইটান ডুবোযানটির বিষয়ে ওশানগেটের সাবেক কর্মকর্তা ডেভিড লকরিজ ২০১৮ সালেই এর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে দেখা যায়, কোম্পানিটির মেরিন অপারেশনের পরিচালক ডেভিড লকরিজ এক প্রতিবেদনে তিনি এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয় ‘অনেকগুলো জায়গা শনাক্ত করা হয়েছে যা নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’। এছাড়াও তিনি দাবি করেন এই পরীক্ষার বিষয়ে। তিনি বলেন, এটা যেভাবে পরীক্ষা করা হয়েছে সে নিয়েও প্রশ্ন রয়েছে।

এই ডুবোযান যখন পানির একেবারে গভীরে যাবে তখন সেখানে থাকা যাত্রীদের জন্য সেটি মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে জানান লকরিজ।

তিনি বলেন, তার এই সতর্কতা উপেক্ষা করা হয়। ওই সময় তিনি যখন ওশানগেট বসের সাথে বৈঠক বসতে চেয়েছেন, তখন তাকে চাকরিচ্যুত করা হয় বলে এই নথি থেকে জানা যায়।

কোম্পানি তার বিরুদ্ধে গোপনীয় তথ্য প্রকাশের অভিযোগে মামলা করে। এসময় তিনিও পাল্টা মামলা করেন তাকে অনৈতিকভাবে ছাঁটাই করার জন্য। পরে দু’পক্ষই মামলার বিষয়টি নিয়ে সমঝোতায় আসে।

লচরিজ দাবি করেছিলেন, তিনি বিশ্বাস করেন সংস্থাটি ‘পরীক্ষামূলক ডুবোজাহাজে যাত্রীদের সম্ভাব্য চরম বিপদের মধ্যে ফেলতে পারে।’

আদালতের নথিতে লকরিজ দাবি করেন, এর কাঠামো কতেটা চাপ নিতে পারে এবং এর সম্ভাব্য সমস্যাগুলো কী তা যথাযথভাবে পরীক্ষা করা হয়নি। তার দাবি এটি কতোটা চাপ নিতে পারে সেটার একটা ছোট স্কেলে পরীক্ষার সময় এই ডুবোযানের কার্বন ফাইবারে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। একইসাথে টাইটানের যে জানালা রাখা হয় সেটা নিয়েও প্রশ্ন তোলেন লকরিজ।

তিনি বলেন, যারা এটি বানিয়েছে তাদের সেই উপকরণ তখনই স্বীকৃতি পাবে যখন তা এক হাজার ৩০০ মিটার গভীরে ব্যবহার করা হবে।

২০১৮ সালের ডিসেম্বরে ওশানগেট এক বিবৃতিতে জানায়, টাইটান ৪০০০ মিটার গভীর পর্যন্ত গিয়েছে যা এর ‘কার্বন ফাইবার ও টাইটানিয়াম কাঠামোর ব্যাপারে ওশানগেটের উদ্ভাবনী প্রকৌশল ও নির্মাণকে নিশ্চিত করে’।

২০২০ সালে গিকওয়্যারের সাথে এক সাক্ষাৎকারে রাশ বলেন, পরীক্ষায় ডুবোযানটি ‘টানা ব্যবহারে কিছু ক্লান্তির ছাপ’ দেখিয়েছে।

ফেব্রুয়ারিতে ওশানগেটের সিইও স্টকটন রাশ ফ্লোরিডার এক দম্পতির বিরুদ্ধে মামলা করেছিলেন। কারণ, টাইটানে বেশ কয়েকটি বাতিল ভ্রমণের জন্য তাদের জমাকৃত অর্থ ফেরত চেয়েছেন। মার্ক এবং শ্যারন হ্যাগল দম্পতি তাদের মামলায় বলেছিলেন, টাইটান যে টাইটানিকের গভীরতায় পৌঁছাতে পারে তা প্রমাণ করার জন্য তাদের হাতে যথেষ্ট সময় ছিল না। যার ফলে যাত্রাটি বাতিল করতে হয়েছে বলে ওশানগেটের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়াও ‘সরঞ্জাম ব্যর্থতার কারণে’ আরেকটি ভ্রমণ বাতিল করা হয়েছিল বলেও সিবিসি নিউজ ফোর্ট-মায়ার্স নিউজ সূত্রে জানায়।

Tags: টাইটান
Previous Post

হাসারাঙ্গার দাপটে বিধ্বস্ত ওমান, বড় জয় শ্রীলঙ্কার

Next Post

ফ্লাইট ছিনতাইয়ের পরিকল্পনায় ভারতীয় যুবক গ্রেপ্তার

Next Post
আকাশে উড়ন্ত একটি বিমান, পেছনে শহর ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইট ছিনতাইয়ের পরিকল্পনায় ভারতীয় যুবক গ্রেপ্তার

আহত ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবি, আহতের অবস্থা গুরুতর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইস-চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT