চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইট ছিনতাইয়ের পরিকল্পনায় ভারতীয় যুবক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 23, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আকাশে উড়ন্ত একটি বিমান, পেছনে শহর ও আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে মোবাইল ফোনে বিমান ‘ছিনতাইয়ের পরিকল্পনা’ করছিলেন এক যাত্রী। এসময় বিমানে কর্মরত এক ক্রু সদস্যসহ অন্য যাত্রীরা তা শুনতে পান। পরে সতর্ক করা হয় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। এসময় যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার ২৩ জুন এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ওই বিমানযাত্রীর নাম রিতেশ জুনেজা, বয়স ২৭ বছর। ক্রু সদস্যের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুনেজা একজন মানসিক রোগী। ২০২১ সাল থেকে চিকিৎসা চলছে তার।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভিস্তারা সংস্থার বিমানটি মুম্বাই থেকে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় এক কেবিন ক্রু শুনতে পান একজন বিমানযাত্রী ফোনে হিন্দিতে বলছেন, ‘আহমেদাবাদের একটি ফ্লাইটে চড়ব। আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, তাহলে আমাকে কল করুন। ছিনতাইয়ের জন্য সমস্ত পরিকল্পনা করা হয়েছে। চিন্তা করবেন না। কারণ, সেখানে প্রবেশাধিকার রয়েছে।’

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ফ্লাইটটি সন্ধ্যা ৭টার দিকে দিল্লির উদ্দেশে যাত্রা করার আগে ঘটনাটি ঘটে। তখন সকল যাত্রী তাদের আসন গ্রহণ করছিলেন এবং কেবিন ক্রু সদস্যরা তাদের কাজে নিযুক্ত ছিলেন। ঠিক এমন সময় ওই যাত্রী মোবাইলে কথা বলেন।’

ফোনে বিমানযাত্রীর এই কথা শুনে বিমানের ক্রু সদস্যরা ছাড়াও যাত্রীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমান থেকে নামার জন্য উঠে দাঁড়ান। এই সময় বিমানের একজন ক্রু নিরাত্তার দায়িত্বে থাকা কর্মীদের ডেকে পাঠান। সাথে সাথে অভিযুক্ত যাত্রীকে বিমানবন্দরের নিরাত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে হস্তান্তর করা হয়। পরে ওই যাত্রীকে তুলে দেওয়া হয় মুম্বই পুলিশের হাতে।

Tags: বিমান ছিনতাইকারীবিমান ছিনতাইয়ের চেষ্টাভারত
Previous Post

টাইটানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় চাকরিচ্যুত হয়েছিলেন সাবেক কর্মী

Next Post

ভাইস-চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত

Next Post
আহত ব্যক্তির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছবি, আহতের অবস্থা গুরুতর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইস-চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফ্যাক্ট-চেক কর্মশালার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেক বিষয়ক কর্মশালা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT