চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবির জন্য অবসকিওরের উপহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
দুই ব্যক্তি হাসিমুখে ছবি তুলেছেন, একজন পলক ও ক্যাপ পরা, অন্যজন গ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে বহুবার বলা হয়েছে জাদুঘর নির্মাণের কথা। গঠন করা হয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। অনুরোধ করা হয়েছে নানাভাবে সহযোগিতার। এবার সেটার প্রথম পদক্ষেপ নিল ব্যান্ড অবসকিওর।

ব্যান্ডটি আইয়ুব বাচ্চুকে নিয়ে তৈরি করেছে গান। সেটি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হচ্ছে। সেখানকার পুরো রেভিনিউ যাবে এবি ফাউন্ডেশনে, যা ব্যবহার করা হবে আইয়ুব বাচ্চু জাদুঘর তৈরিতে।

‘একটা ছিল গানের মানুষ’ শিরোনামের এ গানটি মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে।

অবসকিওরের গায়ক ও প্রধান সাইদ হাসান টিপু বলেন, ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনকে এ গানটি অবসকিওর উপহার হিসেবে দিয়েছে। এ গানটি সারা পৃথিবীর যেখানেই আপলোড হবে সেখান থেকে যতটুকু রেভিনিউ আসবে, পুরোটাই যাবে এবি ফাউন্ডেশনে। যেহেতু ফাউন্ডেশনের একটা জাদুঘর তৈরির ইচ্ছা আছে, সেটার প্রথম পদক্ষেপ আমরা নিলাম।’

চ্যানেল আই অনলাইন এর জন্য অবসকিওরের উপহার, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পীদের সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন গানটির সুর করেছেন ভারতীয় সংগীত পরিচালক দূর্বাদল বিশ্বাস। এর কথা লিখেছেন কবি অমিত গোস্বামী।। কথাগুলো এমন—একটা ছিল গানের মানুষ, বাঁচত নিজের শর্তে/শব্দ ছোঁয়ায় হৃদয়ে দোলা, লাগিয়ে দিত রক্তে। সংগীতে আছেন অবসকিওরের সদস্যরা। এর আর্টওয়ার্ক তৈরি করেছেন আবু হাসান।

অবসকিওরপ্রধান আরও বলেন, ‘ইউটিউবে আমরা একটি ভিডিও রিলিজ করব। তবে সেটা ১৯ তারিখের পরে। দূর্বাদলসহ অন্যরা ঢাকা আসবেন। তখন একটা ভিডিও নির্মাণ করা হবে। এরপর অবসকিওর ও এবি ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।’

ইতোমধ্যে এবি পরিবারের সঙ্গে পুরো বিষয়টি আলোচনা করা হয়েছে। আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা নিজে পুরো প্রক্রিয়ার সঙ্গে নানাভাবে যুক্ত আছেন। গানটি শুনে আপ্লুতও হয়েছেন তিনি।

Tags: অবসকিওরআইয়ুব বাচ্চুলিড বিনোদন
Previous Post

ভূমিকম্পে মৃত্যু বেড়েই চলেছে, খাদ্য ও আশ্রয় সংকট চরমে

Next Post

ভূমিকম্পে তুরস্কের এক জলপাই বাগানে ‘আশ্চর্য গর্ত’

Next Post
তুরস্কের জলপাই বাগানে আশ্চর্য গর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে তুরস্কের এক জলপাই বাগানে 'আশ্চর্য গর্ত'

কোক স্টুডিও বাংলার 'মুড়ির টিন' গান পরিবেশনা, তিন শিল্পীর উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'মুড়ির টিন' দিয়ে আবারও সাড়া ফেললো কোক স্টুডিও বাংলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT