চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিকম্পে তুরস্কের এক জলপাই বাগানে ‘আশ্চর্য গর্ত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তুরস্কের জলপাই বাগানে আশ্চর্য গর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্ব আলতিনোজু এলাকায় একটি বিশাল জলপাই বাগান ফেটে দুভাগ হয়ে আশ্চর্য এক গর্ত তৈরি হয়েছে। সৃষ্টি হওয়া ৯৮৪ ফুট লম্বা ফাটলটি পুরো এলাকাকে দুইভাগে বিভক্ত করে ফেলেছে।

সিএনএন এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে ফেটে দু-ভাগ হয়ে যাওয়া জলপাই উপত্যাকার ছবিটি তুরষ্কের দক্ষিণ-পূর্ব এলাকার সিরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে তোলা হয়েছে। ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি। এই ফাটলের ফলে ১৩০ ফুটের বেশি গভীর খাদের সৃষ্টি হয়েছে। যা সবুজ শ্যামল উপত্যাকার মাঝে একটি রুক্ষ বালুময় গিরিখাতের মত দেখাচ্ছে।

এটিকে ভূমিকম্পের শক্তিমত্তার ব্যাতিক্রমী একটি রুপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহের ওই ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় হাজার ভবন বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা যাচ্ছে।

ওই এলাকার একজন বাসিন্দা ইরফান আকসু বলেন, যখন ভূমিকম্প শুরু হয়েছিল তখন সেখানে ‘ভয়ঙ্কর মাত্রায় শব্দ’ হচ্ছিল। তারা যখন সকালে জায়গাটিতে যান, তাদের কাছে মনে হচ্ছিল এটা একটা যুদ্ধক্ষেত্র।

ভবিষ্যতে কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিনা সেটা যাচাই করে দেখতে তিনি বিশেষজ্ঞদের এলাকাটি পরিদর্শনের জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, এটা নিতান্তই কোন ছোট শহর নয়। এখানে এক হাজারের বেশি বাড়ি রয়েছে এবং অন্তত ৭ হাজার মানুষ বসবাস করে।

তিনি আরো বলেন, তারা অবশ্যই অনেক ভয় পাচ্ছেন। এই ফাটলটি যদি এখান থেকে আরেকটু সরে যেত তাহলে এটি তাদের শহরের মাঝখানে হতে পারত।

Tags: তুরস্কতুরস্কে ভূমিকম্প
Previous Post

এবির জন্য অবসকিওরের উপহার

Next Post

‘মুড়ির টিন’ দিয়ে আবারও সাড়া ফেললো কোক স্টুডিও বাংলা

Next Post
কোক স্টুডিও বাংলার 'মুড়ির টিন' গান পরিবেশনা, তিন শিল্পীর উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

'মুড়ির টিন' দিয়ে আবারও সাড়া ফেললো কোক স্টুডিও বাংলা

Group of armed men walking through a green field in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের জন্য 'ওরা ৭ জন' এর বিশেষ প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT