চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙ্গে দেব এবার: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন, পত্রপাঠের পেছনে মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: শপথ নিয়েছি যদি এবার বিএনপি অগ্নিসন্ত্রাস করে, তবে যে হাতে আগুন দিতে আসবে সেই হাত পুড়িয়ে দেবে আওয়ামী লীগ। আর যে হাতে ভাঙচুর করতে আসবে সেই হাতও ভেঙ্গে দিব আমরা।

জাতীয় প্রেসক্লাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নানের লেখা ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানে অন্যপথ থাকলে বিএনপি তা খুঁজে বের করুক। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের ৫০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে যে মামলার কথা বলেছে তার তালিকা যেন জাতির সামনে প্রকাশ করে। তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া আর কোনভাবেই ক্ষমতার পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর নামে মামলার দাবি অযৌক্তিক, বানোয়াট ও মিথ্যা। এগুলো বিএনপির মিথ্যাচারের গল্প। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। মায়ের জানাজা এমনকি ঈদের নামাজে অংশ নিতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ শাসনের ১৪ বছরের প্রসঙ্গে তিনি বলেন, ১৪ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। বাংলাদেশের এই স্বাপ্নিক উন্নয়নের রূপকার হচ্ছেন শেখ হাসিনা।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
Previous Post

৭৫ হাজার কোটি টাকার নিচে বিক্রি হবে না ইউনাইটেড

Next Post

নারী দিবসে তৃতীয় মাত্রার বিশেষ আয়োজন

Next Post
বাংলাদেশ ও আন্তর্জাতিক নেতাদের নারী দিবস উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী দিবসে তৃতীয় মাত্রার বিশেষ আয়োজন

ছাত্রের ছবি, সড়ক দুর্ঘটনায় নিহতের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT