চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সাজিদ হোসেন by সাজিদ হোসেন
8:18 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2023
in জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
ছাত্রের ছবি, সড়ক দুর্ঘটনায় নিহতের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার ১৯ ফেব্রুয়ারি বেলা ৩টায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম আবু সাইদ উসামা। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। আহত দুইজনের হলেন আলিম ইসলাম ও সাগর তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বিষয় নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আমাদের এক শিক্ষার্থী বাইক এক্সিডেন্টে মারা গেছেন এমন খবর জানার সাথে সাথেই আমি মেডিকেলে যাই। মূলত হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের একজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত্যুসনদ নিয়েছে। আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, রোববার দুপুর ৩ টার দিকে রাজাবাড়ি এলাকায় একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন মোটরসাইকেল আরোহী ছিলেন। আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহতসড়ক দূর্ঘটনা
Previous Post

নারী দিবসে তৃতীয় মাত্রার বিশেষ আয়োজন

Next Post

বইমেলা সরাসরি: ১৯ ফেব্রুয়ারি

Next Post
চ্যানেল আই অনলাইন বইমেলা সরাসরি ১৯ ফেব্রুয়ারি, লেখক ও পাঠকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলা সরাসরি: ১৯ ফেব্রুয়ারি

নর্থ কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে নর্থ কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT