চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারামুক্তির পথে নায়িকা নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 20, মে 2025
in বিনোদন
A A
নুসরাত ফারিয়া হাসিমুখে, বাংলার জনপ্রিয় নায়িকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার একদিন পরই জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সম্পন্ন করে এখন গাজীপুরের কাশিমপুর কারাগারের পথে রয়েছে। আজই তার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, নুসরাত ফারিয়ার পরিবারের সদস্যরাও ইতোমধ্যে কাশিমপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এর আগে, রবিবার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও রয়েছেন।

Tags: কাশিমপুর কারাগারনুসরাত ফারিয়ালিড বিনোদনসিনেমা
Previous Post

পুত্র সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা

Next Post

অর্থ-গয়না লুট করতে ২৫ পুরুষকে বিয়ে!

Next Post
বাংলাদেশের একটি অনুষ্ঠানে নারী ও পুলিশ কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ-গয়না লুট করতে ২৫ পুরুষকে বিয়ে!

অস্ত্রধারী দুই পুরুষের ডার্ক অ্যাটমোসফিয়ার সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে হৃতিককে যে হুঁশিয়ারি দিলেন এনটিআর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT