চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে হৃতিককে যে হুঁশিয়ারি দিলেন এনটিআর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 20, মে 2025
in বিনোদন
A A
অস্ত্রধারী দুই পুরুষের ডার্ক অ্যাটমোসফিয়ার সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলুগু সিনেমার মহাতারকা জুনিয়র এনটিআর এর জন্মদিন ২০ মে। এ বছর ৪২ এ পা রাখলেন এই সুপারস্টার। আর বিশেষ এই দিনেই তার অনুরাগীদের জন্য উপহার হিসেবে এলো ‘ওয়ার টু’ এর টিজার। দক্ষিণী অবতারের এমন লুক আর রাশভারী কণ্ঠ বাড়াল উত্তেজনার পারদ৷

মঙ্গলবার (২০ মে) সকাল সকালই হৃতিক রোশনের পূর্ব ঘোষণা অনুসারে প্রকাশ্যে এলো অ্যাকশনে ভরপুর ‘ওয়ার টু’র টিজার। ইতিমধ্যেই নেটপাড়ায় টিজার দেখে দর্শকদের উন্মাদনা তুঙ্গে ৷ ‘ওয়ার’-এর সিক্যুয়েল এই ছবি আরও বড় ধামাকা দিতে প্রস্তুত, তা ১ মিনিট ৩৪ সেকেন্ডের টিজারেই স্পষ্ট ৷

দুর্ধর্ষ অ্যাকশন, অসাধারণ গ্রাফিক্স তাক লাগানোর মতো ৷ তবে চমকে দিয়েছেন জুনিয়র এনটিআর৷ গ্রিকগডের বিপরীতে এনটিআরের ভয়েসে যেভাবে টিজার শুরু হয়েছে তা মারাত্মক। ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন ‘আরআরআর’ খ্যাত জুনিয়ার এনটিআর এবং হৃতিক রোশন।

হৃতিকের এই ছবির প্রথম পার্টও ছিল সুপারহিট ৷ যদিও ছবির প্রথম পর্বের পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ ৷ তার হাত ধরে ১৫০ কোটি বাজেটের ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে ৪৭৫ কোটি রুপি আয় করেছিল৷ প্রথম পার্টে হৃতিক ছাড়াও দেখা গিয়েছিল টাইগার শ্রফকে ৷

‘ওয়ার’ ছবির গল্পও তৈরি হয়েছে একজন গুপ্তচরকে কেন্দ্র করে ৷ ছবির মুখ্য চরিত্রের নাম কবির ৷ এবার কবিরের সামনে এনটিআর ৷ টিজারে এনটিআরের কণ্ঠে শোনা যায়, “আমার নজর অনেকদিন ধরে তোমার ওপর আছে কবির। ভারতের সেরা জওয়ান। র-এর সেরা এজেন্ট ৷ ছিলে, কিন্তু এখন নয় ৷” এরপরই হৃতিকের মারকাটারি অ্যাকশনের পর এনটিআরের ভারি কণ্ঠে ভেসে আসে, “তুমি আমাকে জানো না ৷ কিন্তু এবার জেনে যাবে ৷”

জানা গেছে, হৃতিককে ভারতীয় এজেন্টের চরিত্রে দেখা গেলেও এনটিআরকে নাকি দেখা যাবে নেতিবাচক চরিত্রে ৷ তবে সত্যিই কি তাই ? তা জানা যাবে ছবি মুক্তির পরেই ৷ ‘ওয়ার টু’ সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালনা করছেন অয়ন মুখার্জি।  ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে।

Tags: ওয়ার টুজন্মদিনজুনিয়র এনটিআরটিজারহৃতিক রোশন
Previous Post

অর্থ-গয়না লুট করতে ২৫ পুরুষকে বিয়ে!

Next Post

ভারত থেকে পুশইন ঠেকাতে সার্বক্ষণিক টহল করছে বিজিবি

Next Post
বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে, পুশইন ঠেকাতে সার্বক্ষণিক টহল দিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে পুশইন ঠেকাতে সার্বক্ষণিক টহল করছে বিজিবি

নিয়মিত কোভিড টেস্টের জন্য একজন ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ায় বাড়ছে কোভিড: নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT