চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যক্তিগত জীবন নয়, কাজ দিয়েই আলোচনায় থাকতে চাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 14, নভেম্বর 2022
in বিনোদন
A A
সুন্দর তরুণী হাসিমুখে, পিঙ্ক পোশাক পরা, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক তারকা কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কাছে সমালোচিত হচ্ছেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম নায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলছেন, ‘ব্যক্তিগত জীবন দিয়ে আলোচনায় থাকা উচিত না। পেশাগত চর্চা বেশী থাকা উচিত। কাজের মাধ্যমে আলোচনায় থাকা উচিত।’

নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবি মুক্তির ৫০তম দিন ছিল গত শনিবার। এদিনটি এর কলাকুশলীরা মিলে কেট কেটে উদাযপন করেন।

সেখানে নুসরাত বলেন, ইদানিং একটু ভয় হয়, আমি কিছু করলে বা আমার কনটেন্ট নিয়ে না জানি কী হয়! তবে আমি মনে করি, দিন শেষে মানুষ ভালো কনটেন্ট বা কাজ পছন্দ করে। সমালোচনা জিনিসটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। মানুষ ভালো কাজটাই মনে রাখে। কাজ দিয়েই আমি আলোচনায় থাকতে চাই। ব্যক্তিগত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি একদমই পছন্দ করি না। আমি নিজেও আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কথা বলি না।

‘যদি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতাম তাহলে আরও বেশি মিডিয়া কাভারেজ, ভিউস নিতে পারতাম। কিন্তু আমার ওসব দরকার নেই। আমার কাজই যথেষ্ট। যখন ‘ইয়ারা মেহেরবান’ আইটেম গান করেছিলাম অনেকেই শকড হয়েছিল। পরে ‘পটাকা’ গান করলে তখনও প্রশ্ন তুলেছিল। দেখেন শুরু থেকে আমার কাজ নিয়েই কিন্তু প্রশ্ন হয়েছে, আলোচনা হয়েছে আবার সমালোচনা হয়েছে।”

‘অপারেশন সুন্দরবন’ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, অনেকেই ছবি আলোচনায় আসতে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। কিন্তু আমাদের ‘অপারেশন সুন্দরবন’ কোনো রকম বিতর্ক ছাড়াই ৫০ দিনেও দর্শক দেখছে। এ কারণে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা আমাদের সবসময় পাশে থেকেছেন।

আলাপকালে নুসরাত ফারিয়া জানান, তিনি সারা বছরই কাজ নিয়ে ব্যস্ত থাকছেন। ঢাকার পাশাপাশি কলকাতাতেও নিয়মিত কাজ করছেন।

ক‘দিনের মধ্যে কলকাতার ছবি ‘বিবাহ অভিযান ২’র জন্য লম্বা আউটডোরে যাবেন। ওপার বাংলায় তার আরেক ছবি ভয় মুক্তি পাবে। দুটি ছবিতেই তার সঙ্গে আছেন অঙ্কুশ। আপাতত চারদিনের ছুটিতে ঢাকায় আছেন।

এছাড়া ডিসেম্বরে বড়দিন উপলক্ষে নতুন ফারিয়া তার গাওয়া নতুন গান প্রকাশ করবেন। তিনি বলেন, আবার ধামাকা টাইপের কিছু হবে। আপাতত চমক হিসেবে থাকুক।

Tags: অপারেশন সুন্দরবনঅভিনয়কনটেন্টনুসরাত ফারিয়ালিড বিনোদনসিনেমা
Previous Post

কর না দিয়ে ঢাকায় আসতে পারবেন না নোরা ফাতেহি!

Next Post

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

Next Post
অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ছবি, ঝড়ের কেন্দ্রের কাছাকাছি ঘনীভূত মেঘের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT