চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 14, নভেম্বর 2022
in বাংলাদেশ
A A
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ছবি, ঝড়ের কেন্দ্রের কাছাকাছি ঘনীভূত মেঘের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর আগেও বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। পরে ঘণীভূত হয়ে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়।  রোববার দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও একই এলাকায় লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও যশোরে ১৪, বদলগাছী ও ঈশ্বরদীতে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১৪ দশমিক ৫, দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৫, সেয়দপুরে ১৫ দশমিক ২, কুমারখালীতে ১৫ দশমিক ৪, সাতক্ষীরা  ও তাড়াশ ১৫ দশমিক ৫ এবং গোপালগঞ্জ ও শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের আমেজ দেখা দিয়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। ধীরে ধীরে শীতের তীব্রতা কিছুটা বাড়ছে।

অন্যদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৭ দশমিক ৮, ময়মনসিংহে ১৭ দশমিক ৬, সিলেটে ১৯ দশমিক ২, চট্টগ্রামে ২০ দশমিক ৯, খুলনা এবং বরিশালে ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কুতুবদিয়ায় ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৩ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৩ মিনিটে।

Tags: আবহাওয়াবঙ্গোপসাগরলঘুচাপ সৃষ্টি
Previous Post

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

Next Post

কুড়িগ্রামে বাণিজ্যিক কমলা বাগানে সফল কৃষকের গল্প

Next Post
কুড়িগ্রামে বাণিজ্যিক কমলা গাছের ফল, সফল কৃষকের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে বাণিজ্যিক কমলা বাগানে সফল কৃষকের গল্প

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রশ্নে হাইকোর্টের রুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT