চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফারুকী শান্তিপ্রিয় ইসলাম প্রচারক ছিলেন বলেই জঙ্গিদের টার্গেটে পরিণত হন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:35 অপরাহ্ন 27, আগস্ট 2022
in বাংলাদেশ
A A
জনপ্রিয় বক্তা ও ইসলাম প্রচারকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আল্লামা ফারুকী স্মরণ সভা

‘আল্লামা নুরুল ইসলাম ফারুকী ছিলেন এদেশের আপামর সুন্নী মুসলিম জনতার নয়নমনি। শান্তিপ্রিয় ইসলামের একনিষ্ঠ প্রচারক। কাফেলা অনুষ্ঠানটির মাধ্যমে তিনি ইসলামের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য ও গৌরবগাঁথা মানুষের কাছে পৌঁছে দিতেন। তার মেধা, যোগ্যতা, দক্ষতা এবং যুক্তিতে হেরে গিয়েই জঙ্গিগোষ্ঠি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করে। যার নির্মম পরিণতিতে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল।’

শনিবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে অরাজনৈতিক যুব সংগঠন আহলে সুন্নাত যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আল্লামা ফারুকী স্মরণ সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় বক্তারা বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সুফীবাদি আদর্শের এই লড়াকু সৈনিকের নির্মম হত্যাকাণ্ডের বিচার আজও শেষ হয়নি। আমরা সরকারের কাছে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি। আল্লামা ফারুকীকে যারা হত্যা করেছে তারা কোনভাবেই মুসলমান হতে পারে না। তারা জঙ্গিবাদি ওহাবী, মওদুদী ও সালাফীদের এজেন্ট। এরাই সুকৌশলে যুব সমাজকে বিভ্রান্ত করে তাদের ঈমান আকিদাকে ধ্বংস করে তাদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে।

বক্তারা আরও বলেন, ইসলাম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না। ইসলামের নামে যারা জঙ্গীবাদি তৎপরতার সঙ্গে জড়িত আল্লামা ফারুকী তাদের মুখোশ উম্মোচনে তৎপর ছিলেন। এ কারণেই জঙ্গীরা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার ঘৃণ্য পরিকল্পনা করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মরণ সভা কমিটির আহবায়ক মাওলানা কামরুল আহসান আল-কাদেরী। মাওলানা সাদেকুর রহমান খান এবং শফিক আল মোজাদ্দেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত ফকির সৈয়দ মুসলিম উদ্দিন নূরী আল কাদেরী, পীরে তরিকত আল্লামা মহিউদ্দিন লতিফি, পীরে তরিকত আল্লামা আব্দুল করিম আল কাদেরী, অধ্যাপক ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন, পীরে তরিকত আল্লামা হাবিবুল্লাহ আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী মহাসচিব মাওলানা আ.ন.ম. মাসউদ হোসাইন আল-ক্বাদেরী, অধ্যাপক এম এ মোমেন, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ড. আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আলাউদ্দিন জিহাদী, মাওলানা আবদুল মতিন, অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুপ্রিম পার্টির প্রধান সমন্বয়কারী মনজুর উল করীম চৌধুরী, মুহাম্মদ আব্দুস সালাম, পীরে তরিকত সোহেল রানা প্রমুখ।

Tags: জঙ্গি
Previous Post

আইন অঙ্গনে জামায়াত-শিবির রুখবে আইন জেলা ছাত্রলীগ: জয়

Next Post

দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানির যোগান ও ব্যবস্থাপনা

Next Post
বয়সী ব্যক্তি মুখে মাস্ক ও চশমা পরা, চ্যানেল আই লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বড় চ্যালেঞ্জ জ্বালানির যোগান ও ব্যবস্থাপনা

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোট বাক্স ও নির্বাচন সম্পর্কিত প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মাসেই আসছে দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT