প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করছেন, আগামী ৬ মাসে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানির যোগান ও ব্যবস্থাপনা। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাধিকার অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেছেন, যুদ্ধের কারণে প্রতিশ্রুত বিদেশী বিনিয়োগ কমেনি।








