চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পর্যটক এক্সপ্রেস’ এখন কক্সবাজারে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:34 অপরাহ্ন 10, জানুয়ারি 2024
in কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
কক্সবাজারে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছবি, বাংলাদেশের জনপ্রিয় ট্রেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা থেকে ৭৮৫ জন যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছালো বাণিজ্যিকভাবে চালু হওয়া দ্বিতীয় আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। এই নিয়ে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন চলাচল করছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ নামের এই দু’টি বাণিজ্যিক ট্রেন।

বুধবার ১০ জানুয়ারি বিকেল ৩ টা ২৫ মিনিটে কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায় ঢাকার কমলাপুরের রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা এ ট্রেনটি। এটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় সকাল সোয়া ৬টায়।

কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, প্রথমবারের মতো যাত্রা শুরু করলো বাণিজ্যিকভাবে চালু হওয়া পর্যটকবাহী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। সকাল সোয়া ৬টা ছেড়ে আসা ট্রেনটি প্রায় সোয়া ৯ ঘণ্টায় ট্রেনটি কক্সবাজার আইকনিক স্টেশনে এসে পৌঁছায়। প্রথমবারের মতো আসা ট্রেনটিতে যাত্রী ছিল ৭৮৫ জন। এতে খাবারের বগিসহ বগির সংখ্যা ছিল ১৬ টি।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টায় একই সংখ্যক যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে ট্রেনটি। আর ট্রেনটি প্রতি রোববার চলাচল বন্ধ থাকবে।’

যাত্রীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে ঢাকা-কক্সবাজার রুটে নতুন একজোড়া বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ চালু করা হয়েছে বলে মন্তব্য করে কক্সবাজার আইকনিক স্টেশনের এ মাস্টার বলেন, দেশের বিভিন্ন রুটে চলাচলকারি আরও কয়েকটি ট্রেন কক্সবাজার আইকনিক স্টেশন থেকে চলাচলের আলোচনা চলছে। আগামী যত দ্রুত সম্ভব এই ট্রেনগুলো চলাচলের ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ।

মোহাম্মদ গোলাম রব্বানী জানান, নতুন করে চালু হওয়া পর্যটক এক্সপ্রেসেও যাত্রীদের কাছ থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ এর মতো। এতে ঢাকা থেকে কক্সবাজারের নন-এসি শ্রেণির ‘শোভন চেয়ার’ আসনের ভাড়া ৬৯৫ টাকা এবং এসি শ্রেণীর ‘স্নিগ্ধা’ আসনের ভ্যাটসহ ভাড়া এক হাজার ৩২৫ টাকা। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকেও একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সেপ্রেস’ নামের প্রথমবারের মত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কক্সবাজার আইকনিক রেল স্টেশন এবং ঢাকা-কক্সবাজার রেললাইনের উদ্বোধন ঘোষণা করেন।

Tags: ‘পর্যটক এক্সপ্রেস’কক্সবাজারেঢাকা-কক্সবাজার রুট
Previous Post

মৃত স্বামীর শুক্রাণু থেকে মা হতে চান ৬২ বছরের নারী

Next Post

হয়ে গেল মৌসুমী হামিদের গায়ে হলুদ, শুক্রবার বিয়ে

Next Post
মৌসুমী হামিদের গায়ে হলুদ অনুষ্ঠানে আনন্দময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়ে গেল মৌসুমী হামিদের গায়ে হলুদ, শুক্রবার বিয়ে

বাংলাদেশ সরকারের অফিস ভবন ও জাতীয় পতাকার লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সন্ধ্যায় নতুন মন্ত্রীদের শপথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT