নতুন মন্ত্রিসভার শপথ আজ। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বুধবার রাতে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। বর্তমান মন্ত্রিসভা থেকে ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বাদ পড়েছেন। নয়জন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী নতুন এসেছেন।
মন্ত্রী হচ্ছেন যারা
ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, মোহাম্মদ তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মুহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান এবং সামন্ত লাল সেন।
প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
বেগম সিমিন হোমেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী এবং আহসানুল ইসলাম (টিটু)।









