চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A
প্রজ্ঞাপন জারির সময় ট্রেইনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের জানুয়ারি মাস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা মাসিক ভাতা হিসেবে ৩০ হাজার টাকা পাবেন। আর পরবর্তী জুলাই মাস থেকে এই ভাতা আরও বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার টাকা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতা ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই বৃদ্ধি ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।

এছাড়া, জুলাই মাসে পরবর্তী বর্ধিত ভাতা প্রসঙ্গে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছর থেকে একই প্রশিক্ষণার্থীদের ভাতার পরিমাণ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে গতকাল রবিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে চিকিৎসকদের একটি চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। তবে সন্ধ্যায় তাদের মধ্যে কিছু বিভক্তি দেখা দেয়। অন্য কিছু চিকিৎসকদের চাপের কারণে তারা আবারো আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এছাড়া, ভাতা বৃদ্ধির দাবি নিয়ে গত ২২ ডিসেম্বরও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিল চিকিৎসকরা, যেখানে সরকার পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল।

Previous Post

টিকিট না পেয়ে ক্ষোভ-গেটে ভাঙচুর, গ্যালারি ভরপুর

Next Post

ইয়াসিরের ক্যারিয়ারসেরা ঝড়, রাজশাহীর ১৯৭

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসিরের ক্যারিয়ারসেরা ঝড়, রাজশাহীর ১৯৭

বাংলাদেশের জনপ্রিয় পাঁচ অভিনেত্রীর ছবি, বিভিন্ন পোশাক ও হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে দেখা ২০২৪: আলোচিত পাঁচ অভিনেত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT