চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াসিরের ক্যারিয়ারসেরা ঝড়, রাজশাহীর ১৯৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:24 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে রান হয় না, এমন অভিযোগ ছিল বিগত মৌসুমগুলোতে। ১১তম আসরের উদ্বোধনী দিনেই অবশ্য মিলল ভিন্ন আভাস। ইয়াসির আলি রাব্বি ও এনামুল হক বিজয়ের ঝড়ো ব্যাটিং জানান দিয়েছে রানবন্যা বইতে পারে আসরে। চার-ছক্কায় দাপট দেখিয়েছেন দুজনে। টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন ইয়াসির, ফিফটি পেয়েছেন বিজয়। তাদের নির্ভার ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছে দুর্বার রাজশাহী।

এবারের আসরে উদ্বোধনী ম্যাচে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটে আমন্ত্রণ জানায় বরিশাল। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে রাজশাহী।

ব্যাটে নেমে রাজশাহীর শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে জিসান আলমের উইকেট হারায় তারা। শূন্য রানে কাইল মেয়ার্সের শিকার হন তিনি। ২৫ রানে আরেক ওপেনার মোহাম্মদ হারিসের উইকেট হারায় রাজশাহী। পাকিস্তান ওপেনার ১২ বলে ১৩ রান করেন। পরে হাল ধরেন বিজয় ও রাব্বি।

৮৭ বলে ১৪০ রানের জুটি গড়েন দুজনে। ১৭.৪ ওভারে দলীয় ১৬৫ রানে বিজয় ফিরে গেলে জুটি ভাঙে। চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫১ বলে ৬৫ রান করেন রাজশাহী অধিনায়ক। রায়ান বুর্লকে নিয়ে ইনিংস শেষ করেন ইয়াসির।

সাতটি চার ও আট ছক্কায় ৪৭ বলে ৯৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইয়াসির। টি-টুয়েন্টিতে তার আগের সর্বোচ্চ ছিল ৭৮ রান। শেষদিকে তাকে সঙ্গ দেয়া রায়ান বুর্ল ৮ বলে ৯ রান করেন।

বরিশালের হয়ে কাইল মেয়ার্স ১৩ রানে ২ উইকেট নেন। ফাহিম আশরাফ নেন এক উইকেট।

Tags: ইয়াসিরএনামুলতামিমবরিশালবিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
Previous Post

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Next Post

ফিরে দেখা ২০২৪: আলোচিত পাঁচ অভিনেত্রী

Next Post
বাংলাদেশের জনপ্রিয় পাঁচ অভিনেত্রীর ছবি, বিভিন্ন পোশাক ও হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে দেখা ২০২৪: আলোচিত পাঁচ অভিনেত্রী

মিয়ানমার সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরকালে ১৯ জনকে অপহরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT