চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে খুশি করার জন্য নয়, স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করুন: তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
একটি অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভিকে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সরকার নয়, জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে। সাংবাদিকরা স্বাধীনভাবে জনগণের পক্ষে প্রচার করুন।

বুধবার (৪ সেপ্টেম্বর) রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে। সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রান্তিক বা ঢাকার বাইরে ও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন, তাদের গল্প জনগণকে জানানো দরকার।

এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না; তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেয়ার পরামর্শ দেন বিটিভিকে। তিনি বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেননি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।

অফিসে বসে থাকা তিনজন কর্মচারীর ছবি, একটি ডেস্কের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয়, সে ব্যাপারে বিটিভিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিটিভিতে হামলায় অন্তত ১৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির ডিডিজি সাইদুর রহমান। এ হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা।

সংখ্যালঘুদের উপর হামলা, বন্যার্ত মানুষদের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

Tags: তথ্য উপদেষ্টানাহিদ ইসলামবিটিভি
Previous Post

২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

Next Post

ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

Next Post
ভারতীয় হাইকমিশনার ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

তরিক রহমানের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে, বই ও ক্যাবিনেটের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জাতীয় সরকারের’ পরিকল্পনা জানালেন তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT